সঞ্জয়ের ক্যান্সার ঠিক কোন পর্যায়ে? কতোটা প্রানঘাতী সেটা?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ থেকে প্রায় ৪১ বছর আগে প্রাণঘাতী ক্যান্সার কেরে নিয়েছিল সঞ্জয় দত্তের মা নার্গিস এর প্রান। তখন সঞ্জুর বয়স ছিল ২১ বছর। আর আজ ৬০ বছরের বলিউড স্টার নিজেই আক্রান্ত হলেন সেই অসুখে। চিকিৎসার জন্য ইতি মধ্যেই তিনি বিদেশে পারি দিয়েছেন। কিন্তু কতোটা মারাত্মক সঞ্জুর ক্যান্সার? এই প্রশ্ন এখন তাঁর ফ্যানদের তারা করছে।

আরও পড়ুনঃ দেশে করোনা আক্রান্ত ২৩ লাখ পেরল।

সুত্র মারফৎ খবর সঞ্জু বাবার ক্যান্সার চতুর্থ স্টেজে রয়েছে। যা খারাপ পর্যায় বলে মনে করা হয়।এর তিনটি স্তর রয়েছে  প্রাথমিক পর্যায়,মধ্যবর্তী পর্যায় ও তৃতীয় পর্যায় । প্রাথমিক পর্যায়ে – এই পর্যায়ে ক্যান্সার শুরু হয়। মধ্যবর্তী পর্যায় – এই পর্যায়ে ক্যান্সার কোষগুলি দেহের এক অংশ থেকে অন্য অংশে ছড়িয়ে পড়তে শুরু করে। তৃতীয় পর্যায় – এই পর্যায়ে ক্যান্সারের কোষগুলি পুরোপুরি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

এই পর্যায়ে, রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম, তবে উন্নত কেমোথেরাপি সাহায্য দীর্ঘমেয়াদী চিকিত্সা দেওয়া যেতে পারে। সঞ্জয় এখন এই শেষ পর্যায়ে রয়েছে। এখন উন্নত চিকিৎসার সাহায্যে তাঁর এই রোগ কতদূর আটকানো যাবে তা নিয়ে চলছে জল্পনা। প্রসঙ্গত দু’দিন আগে অসুস্থতার কারণে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁর কোভিড টেস্ট করা হয়। রিপোর্ট নেগেটিভ আসে।

একদিন পর সঞ্জয়-এর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু হঠাৎই মঙ্গলবার রাতে জানা যায় তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। এদিন বিকেলে চারটে নাগাদ সঞ্জয় দত্ত টুইট করেন, তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি কিছু দিনের জন্য কাজের থেকে বিরতি নিতে চান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর