দেশে করোনা আক্রান্ত ২৩ লাখ পেরল।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  দেশে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছিল। কিন্তু আবার সেটা বেড়ে গেল। অর্থাৎ সংক্রমণ কে কিছুতেই কমানো যাচ্ছে না। আজ স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী দেশ এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬০হাজার ৯৬৩ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৩ লাখ ২৯ হাজার ৬৩৯ জন।

আরও পড়ুনঃ সুশান্তের মৃত্যু নিয়ে ভারতীয় ক্রিকেটাররা চুপ কেন? প্রশ্ন মনোজের।

অপর দিকে ১ দিনে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৮৩৪ জন। সব মিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা ৪৬ হাজার ৯১ জন।  তবে ইএ রোগ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গত ২৪ ঘণ্টায় ৫৬ হাজার ১১০ জন মানুষ। এই মুহূর্তে দেশে সুস্থতার সংখ্যা ১৬ লাখ ৩৯ হাজার ৫৯৯ জন। সুস্থতার হার ৬৯.৮০ %। গত কাল দেশে টেস্ট হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ৪৪৯ টি। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ২ কোটি ৬০ লাখ ১৫ হাজার ২৯৭ জনের।

দেশ এখন আক্রান্তের সংখ্যাতে  বিশ্বে দ্বিতীয় স্থানে। কেন্দ্রের পরিসংখ্যান বলছে এদেশে প্রথম ১ লক্ষ করোনা রোগী ধরা পড়ে ১১০ দিনে। এরপরে ৫৯ দিনে সেই সংখ্যা পৌঁছায় ১০ লক্ষে। এরপর বিদ্যুত্‍গতিতে ছড়াতে থাকে সংক্রমণ। মাত্র ২৪ দিনেই ১০ লক্ষ থেকে ২২ লক্ষে চলে যায় করোনা সংক্রমণ।তবে আতঙ্কের মধ্যে স্বস্তি দিয়েছে করোনাজয়ীর সংখ্যা। এখনও পর্যন্ত ১৬ লক্ষ ৩৯ হাজার ৬০০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আপাতত চিকিত্‍সাধীন ৬ লক্ষ ৪৩ হাজার ৯৪৮ জন।  দেশে সংক্রমণের নিরিখে এগিয়ে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১১ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্ত ৫ লাখ ৩৫ হাজারের বেশি।

মহারাষ্ট্রের পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আরও ৯ হাজার ২৪ জন।ভাইরাসে আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৪৪ হাজার ৫৪৯ জন।এর পর রয়েছে তামিলনাড়ু সেখানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৩৪ জন। সব মিলিয়ে সামগ্রিক অবস্থা খুব খারাপ বলেই মনে করছে বিশেষজ্ঞরা।  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর