সুশান্তের মৃত্যু নিয়ে ভারতীয় ক্রিকেটাররা চুপ কেন? প্রশ্ন মনোজের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু নিয়ে দেশ জুড়ে চলছে বিতর্ক। মৃত্যুর এতদিন পরেও এই মৃত্যুর সঠিক বিচার চেয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে শামিল হয়েছেন। তাঁদের ১টাই দাবী এই মৃত্যুর প্রকৃত কারণ ও দোসিদের প্রকৃত শাস্থির ব্যবস্থা করা। আর এই নিয়ে এবার মুখ খুললেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তেওয়ারি

আরও পড়ুনঃ ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত।

তিনি মুখ খুললেন এই মৃত্যু নিয়ে ভারতীয় ক্রিকেটারদের নিরব থাকা নিয়ে। তিনি কাল এক টুইটে লেখেন “আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সুশান্তের মৃত্যু নিয়ে ভারতীয় দলের প্রত্যেকেরই কিছু না কিছু বলা উচিত। আমাদের সকলেই চেনে। পাবলিট ফিগার হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব থাকে। ভারতীয় ক্রিকেটাররা আইকন।

সমর্থকরাও তো আমাদের থেকে কিছু প্রত্যাশা করে। তারা আমাদের শুধু মাঠেই নয়, মাঠের বাইরের কোনও বড় ইস্যুতেও দেখতে চান। আমরা কী ভাবছি, জানতে চায়।” এছারাও তিনি এই মৃত্যু নিয়ে সুশান্তের প্রেমিকা বিয়া কে কটাক্ষ করে বলেন “কুঁড়ে মেয়েরাই টাকার প্রতি বেশি আকৃষ্ট হয়। যে মেয়েরা নিজেরা পরিশ্রম করে, বয়ফ্রন্ডের অর্থ তাদের কাছে বোনাস মাত্র। তাকে সিঁড়ি বানিয়ে ওপরে ওঠার চেষ্টা করে না।” মনোজের এই মন্তব্য নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

অপর দিকে সুপ্রিম কোর্টে আজ সুশান্তের মৃত্যু তদন্ত কার হাতে যাবে তা নিয়ে মামলার রায় দিতে পারে আদালত। অন্যদিকে ই ডি গত তিন দিন ধরে জেরা করে চলেছে রিয়া ও তার পরিবারের সদস্যদের। আজ ইডির জেরারা মুখোমুখি হবেন রিয়া। গত কাল সুশান্তের দিদি ইডি দফতরে গিয়ে তাঁর বয়ান রেকর্ড করে এসেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর