নজরবন্দি ব্যুরো : শারীরিক অবস্থা ভালো নেই, কিছু দিনের জন্য কাজের থেকে বিরতি নিতে চান সঞ্জয় দত্ত। দু’দিন আগে অসুস্থতার কারণে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁর কোভিড টেস্ট করা হয়। রিপোর্ট নেগেটিভ আসে।
একদিন পর সঞ্জয়-এর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু হঠাৎই মঙ্গলবার রাতে জানা যায় তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। এদিন বিকেলে চারটে নাগাদ সঞ্জয় দত্ত টুইট করেন, তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি কিছু দিনের জন্য কাজের থেকে বিরতি নিতে চান।


তবে খুব শীঘ্রই সুস্থ হয়ে পর্দায় ফিরবেন তিনি। ফ্যানেদের উদ্দেশ্যে তিনি বলেন, চিন্তিত হবেন না। তিনি পরিবারের সাথেই আছেন। এবং খুব তারাতাড়ি কাজে ফিরবেন। অন্যদিকে এদিনই রাত সাড়ে দশটা নাগাদ টুইটারের একটি পোস্ট থেকে জানা যায় সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত।
এক সাংবাদিক টুইটারে এই পোস্টটি করেন। এবং সাথে তিনি অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।চিকিৎসার জন্য তাকে খুব তাড়াতাড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর।







