নজরবন্দি ব্যুরোঃ নতুন মাইথোলজিক্যাল ড্রামা ‘শকুন্তলম’ এর প্রচার নিয়ে এখন ব্যাস্ত রয়েছে ‘ও আন্তাভা’ এর সামান্থা। ১৪ ই এপ্রিল মুক্তি পেতে চলেছে সিনেমাটি। এরই মাঝে বিবাহ বিচ্ছেদের প্রশ্নের মুখে পরতে হয় তাঁকে। সেই সময়ই আবেগপ্রবন হয়ে পরে অভিনেত্রী।
আরও পড়ুনঃ ফের বাংলার আকাশে দুর্যোগের পূর্বাভাস, বিকেল হতেই ঝমঝমিয়ে আসবে বৃষ্টি!


সামান্থা বলেন, ‘আমার কাছে যখন ‘ও আন্তাভা’ তে নাচের অফার আসে তখন আমি প্রথমে রাজি হয়নি, পরে ছবির নায়কের অনুরোধে আমি কাজ করতে রাজি হই। বিছেদের প্রশ্ন ওঠাতেই আবেগপ্রবন হয়ে পরে অভিনেত্রী তিনি আরও জানান যে বিছেদের পক্রিয়া চলাকালীনই তাঁর কাছে আইটেম গানে নাচের অফার আসে তখন তাঁর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সাথে তাঁর বিচ্ছেদ পুরোপুরি হয়নি, সামান্থা জানায় এর ফলে তাঁর অনেক আত্মীয়স্বজন বন্ধু বান্ধব বারন করেছিল এখন কোন আইটেম গানে নাচার জন্য, এর ফলে তাঁর চরিত্রে প্রশ্ন উঠতে পারে।

কিন্তু সামান্থা পুরো বিষয় টিকেই একটি চ্যালেঞ হিসেবে নিয়েছিল। বলাবাহুল্য ‘ও আন্তাভা’ গানে নাচ করার পর থেকেই সামান্থার জমপ্রিয়তা আরও বেড়েছে। সামান্থা এই আইটেম সং এ নাচ করার আগে অবধি তাঁর জনপ্রিয়তা শুধু তামিল অবধি ছিল কিন্তু এর পর তাঁর জনপ্রিয়তা গোটা দেশে ছড়িয়ে পরে। তাঁর এই তিন মিনিটের আইটেম নাচে প্রায় বহু মিলিয়ন ভিউস হয়েছিলো।


ডিভোর্সের পরে ও আন্তাভা, তিন মিনিটের আইটেম নাচে প্রায় বহু মিলিয়ন ভিউস হয়েছিলো

তবে সমান্থাকে যে প্রশংসার পাশাপাশি সমালোচনা শুনতে হয়নি তা একেবারেই নয়। অনেকে তাঁর চরিত্র নিয়েও নানান প্রশ্ন তুলেছিলেন। তবে কোন কিছুর নেগেটিভি নেন নি সামান্থা তিনি কিছু দিন আগে বিরল মায়োসাইটিস রোগে আক্রান্ত হয়েছিলেন তবে তা এখন কিছু কমেছে ফলে আবার জোর কদমে কাজে লেগে পরেছে সামান্থা।







