নজরবন্দি ব্যুরোঃ এবার স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সুত্রে খবর কাল থেকে মানে শুক্র ও শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিন দুইবঙ্গেই বৃষ্টির সতর্কতা জারি। বৃষ্টির সাথে বইবে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুনঃ দুবাইয়ের আকাশে উড়ছেন বনি, ফের নিয়োগ দুর্নীতি নিয়ে ট্রোলিংয়ের শিকার অভিনেতা
৩১শে মার্চ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ইত্যাদি জায়গায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে সাথে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিনের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে ৩০-৪০ কিমি বেগে হাওয়া।

দক্ষিনের পাশাপাশি উত্তরেরজেলা গুলিতেও যেমন- দার্জিলিং, কালিংপং, সিকিম ইত্যাদি জায়গায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। শিলাবৃষ্টির সাথে বইবে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। কমলা সতর্কতা জারি করা হয়েছে জেলা গুলিতে। এছাড়া বাকি জেলা গুলিতে হালকা- মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
ফের বাংলার আকাশে দুর্যোগের পূর্বাভাস, কমলা সতর্কতা জারি
![]()
ইতিমধ্যেই বেশ কিছু জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে সেই কারণে সতর্ক হওয়ার কথা জানিয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে বারন করা হয়েছে। এছাড়া কিছু হেল্পলাইন নাম্বার ও চালু করা হয়েছে সাধারণ মানুষের সুরক্ষার জন্য।



