Bonny Sengupta: দুবাইয়ের আকাশে উড়ছেন বনি, ফের নিয়োগ দুর্নীতি নিয়ে ট্রোলিংয়ের শিকার অভিনেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে দুটি সিনেমার অগ্রম বাবদ ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। চলতি মাসেই তাঁকে ইডির জেরার মুখে পড়তে হয় এবং পরে সেই টাকা ফেরত দেন টলিউড অভিনেতা। সেবার বনির একাধিক মন্তব্যের কারণে তাঁকে ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়েছিল। সেই ঘটনার অতীতের পাতায় জায়গা পেতে না পেতেই আরও একবার ট্রোলিংয়ের শিকার অভিনেতা। দুবাইয়ের আকাশে উড়ছেন বনি, স্যোশাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার অভিনেতা। কুন্তল ঘোষের মতো এটাও কোনও ছবির অগ্রিম বাবদ? প্রশ্ন নেটিজেনদের।

আরও পড়ুনঃ ইডেনে কবে কবে রয়েছে নাইটের ম্যাচ, জেনে রাখুন

সম্প্রতি দুবাই সফরের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বনি। সেই দেশের বিখ্যাত অ্যাডভেঞ্চার স্পোর্টস তাঁকেও অংশ নিতে দেখা গেল। বহুতল বিল্ডিংয়ের মাথা থেকে ঝাঁপ দিয়ে শূন্যে জিপ লাইন ধরে ঝোলার সেই ভিডিয়ো দেখে কটাক্ষ এল চরমভাবে। ক্যাপশনে লিখেছেন, দুবাই শহরে আপনার অলীক স্বপ্নও সত্যি হতে পারে।

1634839394 bonny sengupta 2 1 1
দুবাইয়ের আকাশে উড়ছেন বনি, স্যোশাল মিডিয়ায় ট্রোলিং

ভিডিও পোস্ট করা মাত্রই তাঁকে নিয়ে ট্রোল শুরু হয়েছে। কেউ লিখেছেন এটাও কি কুন্তল ঘোষের টাকায়। আবার কেউ লিখছেন, ইডি আসবে বলে উড়ে যাচ্ছে। আবার কেউ মজার ছলে লিখেছেন, পরবর্তী ছবির জন্য স্টান্ট করছে বনি ক্রুজ। টলিউডের লিডিং মোস্ট হিরো আকাশে উড়ছে। ভাবুন কত টপে…

দুবাইয়ের আকাশে উড়ছেন বনি, স্যোশাল মিডিয়ায় ট্রোলিং

bonny bio
দুবাইয়ের আকাশে উড়ছেন বনি, স্যোশাল মিডিয়ায় ট্রোলিং

তবে কী সত্যিই দুবাই সফরে রয়েছেন বনি সেনগুপ্ত? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বিভিন্ন মাধ্যমে। জানা গেছে, কলকাতায় বসেই পুরাতন একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানেই তাঁকে নিয়ে বিতর্কের ঝর বইতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর