Cyber Crime: নতুন নতুন উপায়ে সাইবার লুট প্রতারকদের! জালিয়াতির শিকার সল্টলেকের প্রবীণ দম্পতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাইবার জালিয়াতির শিকারে নাজেহাল সাধারণ মানুষ। বিপুল লাভের প্রলোভন দেখিয়ে কিংবা টাকা খোয়া যাওয়ার ভয় দেখিয়ে লুট করে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। সম্প্রতি সল্টলেকের এ ই ব্লকের প্রবীণ দম্পতি এই সাইবার ক্রাইমের শিকার হয়। লুট করে নেওয়া হয় লক্ষ লক্ষ টাকা।

আরও পড়ুনঃ কয়লা পাচার মামলায় ফের বিপাকে মলয় ঘটক! আইন মন্ত্রীর ব্যাংকের নথি চেয়ে পাঠাল CBI

এই ঘটনাটি ঘটে মঙ্গলবার। এইদিন সকালে স্বামী সুশীলকুমার চৌধুরী ব্যাঙ্কে গিয়েছিলেন। অন্যদিকে স্ত্রী চন্দনা চৌধুরী ছিলেন বাড়িতে। তিনি ডাক্তারের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় ওই মহিলার কাছে একটি ফোন আসে। এবং তার কাছে থেকে আঁধারসহ আরও কয়েকটি ডকুমেন্ট চাওয়া হয়। ওই বৃদ্ধা কিছু বুঝতে না পেরে, ভয় পেয়ে সমস্ত কিছু ওই ভুয়ো ব্যাঙ্কের সহকারী ম্যানেজার কাছে দিয়ে দেয়।

নতুন নতুন উপায়ে সাইবার লুট প্রতারকদের! এবার তার কবলে প্রবীণ দম্প্রতি
নতুন নতুন উপায়ে সাইবার লুট প্রতারকদের! এবার তার কবলে প্রবীণ দম্প্রতি

এরপর ওটিপি দেওয়ার পরেই তাদের ব্যাঙ্ক থেকে তিন লক্ষ টাকা গায়েব হয়ে যায়। এই ঘটনার পর থেকে ওই ব্যাক্তি আর ফোন তুলছে না। এই ঘটনাটি ঘটার সময় ওই বৃদ্ধার স্বামী বাঙ্কেই ছিলেন। কিন্তু বৃদ্ধি ভয়ে তার স্বামীকে ফোন করতে পারেনি তিনি দিকবিদিক শূন্য হয়ে গিয়েছিলেন।

নতুন নতুন উপায়ে সাইবার লুট প্রতারকদের! এবার তার কবলে প্রবীণ দম্প্রতি

নতুন নতুন উপায়ে সাইবার লুট প্রতারকদের! এবার তার কবলে প্রবীণ দম্প্রতি
 

ওই মহিলা পুলিশকে জানায়, ” আমি লোকটাকে বারণ করছিলাম কিন্তু উনি কোন কথাই শুনছিলেন না, বারবার বলছিলেন টাকা খোয়া যাবে। তাই আমি ভয়তে সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম, এরপরেই ওটিপি দেওয়ার পরেই আবার টাকা গায়েব হয়ে যায়। তার পর থেকে বহু বার ফোন করা সত্ত্বেও ওই ব্যাক্তি ফোন তুলছে না”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত