ঈদে মানেই সলমন খানের ছবি। কিন্তু এই বছর সেটা হল না। ২০২৪ এর ঈদে সলমন খানের নতুন কোনও ছবি মুক্তি পেল না। তবে ছবি না এলেও তিনি এদিন একটি বিশেষ ঘোষণা করলেন। জানালেন আগামী বছর তাঁর নতুন ছবি আসছেই। একই সঙ্গে এই বছর ঈদে মুক্তি পাওয়া দুই ছবিকে শুভেচ্ছাও জানালেন।
আরও পড়ুন: এতটা নীচে নেমেছেন! ভক্তদের নিরাশ করলেন অরিজিৎ, কী ‘অন্যায়’ গায়কের?



খুশির ঈদেই সলমন তাঁর অনুরাগীদের দিলেন খুশির খবর। ভাইজান জানিয়ে দিলেন, এবারের ঈদে নয়, তবে পরের ঈদে তিনি ফিরে আসছেন। ফিরছেন নতুন অবতারে। ভাইজান জানালেন তাঁর নতুন ছবির নাম ‘সিকন্দর।’ ছবির পরিচালক এ আর মুরুগাদোস।



উল্লেখ্য মুরুগাদোস এই প্রথম সলমনকে নিয়ে ছবি পরিচালনা করতে চলেছেন। শোনা যাচ্ছে, ছবিতে সলমনের বিপরীতে ইন্ডাস্ট্রির প্রথম সারির কোনও অভিনেত্রীর কথা ভাবা হচ্ছে। ছবিটি আগামী বছর ঈদে মুক্তি পাবে।‘গজনি’ ছবিটি মুরুগাদোসকে বলিউডে জনপ্রিয়তা এনে দেয়।
তামিল ছবির হিন্দি সংস্করণে অভিনয় করেছিলেন আমির খান। গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছে সলমনের ‘টাইগার ৩’। তিনশো কোটি টাকা বাজেটের ছবি মাত্র ৪৬৬ কোটি টাকার ব্যবসা করেছেন।
এই প্রথম ঈদে সিনেমা হলে নেই সলমন! তবে শুভ দিনে ঘোষণা করলেন নতুন ছবি

ফলে আগামী দিনে ভাইজানের কামব্যাকের লড়াই বেশ কঠিন। তবে তিনি নিজের শর্তের সাফল্যের রাস্তা খুঁজেই নেন। আর তাঁর ফ্যানরা মনে করছেন এবার তিনি সেটা পারবেন।







