উত্তর থেকে দক্ষিণ, বিনোদন জগতের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের তালিকায় শীর্ষে রয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর ভক্ত-অনুরাগীদের সংখ্যা প্রচুর। গানের পাশাপাশি তাঁর সাদামাঠা জীবনযাত্রা অনেককে প্রতিনয়ত অনুপ্রাণিত করে। কখনও কোনও বিতর্কে মাথা ঘামান না। নিজের কাজটুকুই বুঝে নেন। সেই তিনিই কিনা একটা বড় অংশের ভক্তদের নিরাশ করলেন। নেটিজেনদের অনেকের দাবি, নিজেকে অনেক নীচে নামিয়ে ফেলছেন অরিজিৎ। কী এমন করে ফেললেন তিনি?



আরও পড়ুন: আসছে পুষ্পা ২, টিজারেই উঠেছে ঝড়
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অরিজিৎ ও বাদশাকে (Arijit Singh-Badshah) একসঙ্গে একই মঞ্চে গান গাইতে দেখা যাচ্ছে। এনিয়েই নেটিজেনদের একাংশের বিরাট আপত্তি। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভাইরাল পোস্টে লিখেছেন, ‘আপনি নিজেকে এতটা নীচে নামিয়ে আনতে পারলেন?’ কেউ আবার লিখেছে, ‘আপনার থেকে এরমটা আশা করিনি।’ একজন তো আক্ষেপ জানিয়ে লিখেই ফেলেছেন, ‘আপনি একাই একশো। বাদশার মত শিল্পীদের সঙ্গে কোল্যাব করে নিজের মান কমিয়ে দিচ্ছেন।’



চলতি বছরেই মুক্তি পেয়েছে এক থা রাজা আলব্যামটি। তারই গান ‘সোলমেট’ (Soulmate)। এই গানটি প্রথমবার কোনও লাইভ কনসার্টে গেয়ে শোনালেন অরিজিৎ সিং। তাঁর সঙ্গ দিতে ছিলেন বাদশা নিজেও। অরিজিৎ সিংয়ের একটি ফ্যান পেজের তরফে এই ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়। সেখানে অরিজিতকে সাদা শার্ট ও জিন্স পরে দেখা গিয়েছে। হাতে গিটার নিয়ে পারফর্ম করছেন তিনি। এই ভিডিও নিয়েই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।
এতটা নীচে নেমেছেন! ভক্তদের নিরাশ করলেন অরিজিৎ, কী ‘অন্যায়’ গায়কের?

বহু বছর আগে একটি রিয়্যালিটি শো-তে অংশ নিয়েছিলেন অরিজিৎ সিং। মাঝপথেই বাদ পড়েন তিনি। এরপর কেটে যায় দীর্ঘ সময়। ২০১৩ সালে ‘আশিকি ২’ ছবিতে গান গেয়ে পরিচিতি অর্জন করেন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বাংলা, হিন্দি সহ একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। ঝুলিতে রয়েছে প্রচুর অ্যাওয়ার্ড। এক সাক্ষাৎকারে অরিজিৎ নিজেই জানিয়েছিলেন, ‘আমার আগের গলা কেউ পছন্দ করত না। গলাকে ভেঙে ভেঙে টেক্সচার বানাতে হয়েছে অনেক পরিশ্রম, কষ্ট করে। তার জন্য নিজের উপর অনেক অত্যাচার করেছি আমি।”








