আসছে পুষ্পা ২, টিজারেই উঠেছে ঝড়

Puspa2: 'পুষ্প ২'-র ফার্স্ট লুক ভিডিও সামনে এসেছিল। যেখানে জানা যায়, পুষ্পরাজ চরিত্রটি গল্প থেকে অদৃশ্য হয়ে গেছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

৮ এপ্রিল ৪১ বছরে পা দিলেন আল্লু অর্জুন। আর এবারের জন্মদিনের দিন তিনি ভক্তদের একটি বিশেষ রিটার্ন গিফট দিলেন। প্রকাশ্যে এল তাঁর আগামী ছবি পুষ্পা ২ এর টিজার। আর সেটার কথা তিনি একদিন আগেই ছবির একটি নতুন পোস্টার প্রকাশ্যে এনে ঘোষণা করেছিলেন। টিজারটি শেয়ারের সঙ্গে অভিনেতা লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছার জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই!

আরও পড়ুন: রাজনীতিতে নামছেন সঞ্জু বাবা? এবার মুখ খুললেন নিজেই

puspa1

আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। দয়া করে এই টিজারটিকে আমার ধন্যবাদ বলার উপায় হিসাবে নিন!’ অবশ্য টিজার প্রকাশ করার আগেই অভিনেতা ছবির নতুন পোস্টার শেয়ার করেছিলেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, টিজারটি ৮ এপ্রিল সকাল ১১.০৭ মিনিটে প্রকাশিত হবে। সেখানেও তাঁকে হাতে কুড়াল নিয়ে সিংহাসনে বসে থাকতে দেখা যায়।

আসছে পুষ্পা ২, টিজারেই উঠেছে ঝড়
আসছে পুষ্পা ২, টিজারেই উঠেছে ঝড়

‘পুষ্পা’-তে, আল্লু অর্জুন পুষ্পরাজের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি একজন গ্যাংস্টার। লাল চন্দন কাঠের পাচারচক্রের সঙ্গে যুক্ত হয়ে খুব তাড়াতাড়ি সাফল্য পেতে শুরু করে। প্রায় এক বছর আগে, ‘পুষ্প ২’-র ফার্স্ট লুক ভিডিও সামনে এসেছিল। যেখানে জানা যায়, পুষ্পরাজ চরিত্রটি গল্প থেকে অদৃশ্য হয়ে গেছে।

আসছে পুষ্পা ২, টিজারেই উঠেছে ঝড়

puspa3

সেই ভিডিওতে দেখা যায় যে, পুষ্পরাজ তিরুপতি জেল থেকে পালিয়েছে এবং তাকে থামাতে পুলিশ তার উপর গুলি চালায়। এক মিনিট আট সেকেন্ডের এই ভিডিয়োতে তাঁকে নাচের ছন্দে ভরপুর অ্যাকশন করতেও দেখা যায়। আর শেষে পর্দায় ফুটে ওঠে, ‘দ্য রুল বিগিনস ১৫ অগস্ট।’ মাত্র কয়েক মিনিটেই এই ছবির টিজার পনের লাখের বেশি ভিউজ পেয়েছে, ফলে বুঝতেই পারছেন ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে কেমন উন্মাদনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর