রাজনীতিতে নামছেন সঞ্জু বাবা? এবার মুখ খুললেন নিজেই

Sanjay Dutta: কিন্তু সঞ্জয় দত্তকে নিয়ে এই জল্পনা তৈরি হতেই নিজেই মুখ খুললেন নায়ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অভিনয় তাঁর রক্তে। অভিনয়ের পাশাপাশি রাজনীতিও বইছে তাঁর ধমনীতে। সঞ্জয় দত্তের প্রয়াত পিতা সুনীল দত্ত দীর্ঘদিন জাতীয় কংগ্রেসের অবিচ্ছেদ্য অংশ থেকেছেন। তিনবার সাংসদ পদে শপথ নিয়েছেন সুনীল দত্ত।  সঞ্জয়ের বোন প্রিয়া দত্তও বাবার পথে হেঁটে রাজনীতিকেই নিজের ধ্যান-জ্ঞান হিসাবে বেছে নিয়েছেন।

 আরও পড়ুন: ‘আইন এবং সংবিধানকে নষ্ট করার দল’ এজেন্সি হানা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ মমতার

sanjay1

আর এবার সেই রাজনীতিকেই বেছে নিলেন বলিউড নায়ক সঞ্জয় দত্ত। জানা গিয়েছে, হরিয়ানার যমুনানগর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন সঞ্জুবাবা। অভিনয় থেকে রাজনিতীতে আশা বিশেষে কিছু ঘটনা নয়। আর ভোটের আগে এই সব জিনিস ঘটেই।

sanjay3

যেমন সম্প্রতি গোবিন্দাও একনাথ শিণ্ডের শিবসেনা পার্টিতে যোগ দিয়েছেন। যিনি কিনা এর আগে কংগ্রেস সাংসদ পদেও ছিলেন। এবারও গোবিন্দার লোকসভা ভোটে লড়ার কথা। কিন্তু সঞ্জয় দত্তকে নিয়ে এই জল্পনা তৈরি হতেই নিজেই মুখ খুললেন নায়ক।

রাজনীতিতে নামছেন সঞ্জু বাবা? এবার মুখ খুললেন নিজেই

sanjay4

তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “ এগুলো একেবারেই রটনা। আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না। আমি যদি ভবিষ্যতে কোনওদিন রাজনীতিক ময়দানে নামি, তাহলে নিজমুখেই সবার প্রথমে সেটা ঘোষণা করে দেব। তাই যে সমস্ত রটনা ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায়, তাতে দয়া করে কান দেবেন না”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর