বাঁকুড়ায় রায়পুরে নির্বাচনী প্রচার থেকে সরাসরি মোদীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। গতকাল জলপাইগুড়িতে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দেন ৪ জুনের পরে কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ আরও বাড়বে। এ দিন বাঁকুড়ার সভা থেকে প্রধানমন্ত্রীর এই মন্তব্যেরই তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারিকে তৃণমূল ভয় পায় না বলেও পাল্টা জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।



আরও পড়ুন : ‘বিরোধীরা ঠুঁটো জগন্নাথের মতো…..’কংগ্রেস সম্মন্ধে কি ভুল ধরালেন পিকে!
গত কয়েক দিনের মতো সোমবারও কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’ এবং ‘বিরোধীদের কণ্ঠরোধ’ করার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। কেন্দ্রের শাসকদলকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, “নতুন সংসদ ভবনকে জেলখানায় পরিণত করুন।” বাঁকুড়া আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। বাঁকুড়া আসনে তাঁর লড়াই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিদায়ী সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে।



‘আইন এবং সংবিধানকে নষ্ট করার দল’ এজেন্সি হানা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ মমতার
রবিবার মোদী বলেন, “এই রাজ্যের সরকার চায় রাজ্যে গুন্ডামি ও তোলাবাজীর লাইসেন্স মিলুক। আইন এবং সংবিধানকে নষ্ট করার দল।” এর পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “হুমকি দেবেন না। আপনি কাকে ধমক দিচ্ছেন? আমরা ভয় পাই না।” প্রসঙ্গত,গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলার দুটি আসনেই জয়ী হয়েছিল বিজেপি৷ এবার তাই বাঁকুড়া পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল নেতৃত্ব ৷ ৪ জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে।








