শহরে ‌সেফ হোম‌ তৈরি করেছে কলকাতা পুরসভা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

 নজরবন্দি ব্যুরোঃ শহরে ‘‌সেফ হোম’‌ তৈরি করেছে কলকাতা পুরসভা। আনন্দপুরে ৪০০ শয্যার ‘‌সেফ হোম’‌ মোটামুটি প্রস্তুত। সোমবার আনন্দপুরে ‘‌সেফ হোম’‌ পরিদর্শন করে একথা জানালেন পুর প্রধান প্রশাসক ফিরহাদ হাকিম। ফর্টিস হাসপাতালের পিছনদিকে আনন্দপুরে নবনির্মিত একটি বহুতল বাড়িতে ‘‌সেফ হোম’‌ গড়ে তোলার কাজ করছে পুরসভা।

আরও পড়ুনঃ তবে কি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়ার মুখে?

Shamim Ahamed Ads

সম্পূর্ণ নতুন একটি ভাবনায় শহরের বুকে ভরে উঠছে ‘‌সেফ হোম’‌ পরিষেবা।যে সব করোনা আক্রান্তের শরীরে কোনরকম উপস্বর্গ দেখা যাচ্ছে না সেই সব করোনা আক্রান্তের জন্য এই সেফ হোমের ব্যবস্থা। এখানে রেখেই তাঁদের চিকিত্‍সা হবে।

আনন্দপুরে সাউথসিটি বিজনেস পার্কে থাকছে ৪০০ বেডের ব্যবস্থা। আরও প্রায় ৬০০ বেডের ব্যাবস্থা করা হবে। সোমবার এই সেফ হোম পরিদর্শন করেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম, বোর্ডের সদস্য অতীন ঘোষ, ডাঃ শান্তনু সেন সহ পুরসভার আধিকারিকরা।

 ফিরহাদ হাকিম বলেন, আপাতত দুটো সেফ হোমের ব্যাবস্থা করা হচ্ছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে। পুরসভার উদ্যোগে নিউটাউন ও বড়বাজারে দুটো কোয়ারান্টাইন সেন্টার গড়ে তোলা হয়েছে বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত