এবার শাহরুখের ছবি ‘পাঠান’ বয়কটের ডাক যোগীর গুরুভাই সাধু দেবনাথের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের ছবি বয়কটের প্রবণতা বাড়ছে। সম্প্রতি, আমির খানের ছবি লাল সিং চাড্ডা এবং অক্ষয় কুমারের ছবি রক্ষাবন্ধন বয়কট করার পর, এখন টুইটারে শাহরুখ খানের ছবি পাঠান বয়কট করার ট্রেন্ড চলছে। #BoycottPathan টুইটারে ট্রেন্ড করছে।

আরও পড়ুনঃ বাঁ-পায়ের গোড়ালির হাড়ে চিড়! বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ালেন সিন্ধু

সনাতনী হিন্দুদের ছবি দেখতে বারণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গুরুভাই। পালটা কিং খানের অনুরাগী তাঁকে সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ। যোগীর গুরুভাই সাধু দেবনাথ বলেন,

এবার শাহরুখের ছবি 'পাঠান' বয়কটের ডাক যোগীর গুরুভাই সাধু দেবনাথের!

“আমি ছবিটির বিরুদ্ধে নই। তবে ব্যবসায়িক স্বার্থে যে অভিনেতা নিজেকে ভারতীয় হিসাবে প্রমাণ করার চেষ্টা করেন, তাঁর বিরুদ্ধে আমি। কোন জাতি, ধর্ম, বর্ণবিদ্বেষ আমার নেই। যাঁরা গোটা দেশের বিরুদ্ধে কথা বলেন আমি তাদের সহ্য করতে পারি না।”

13 11

শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি পাঠান ২৫ জানুয়ারি ২০২৩-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিতে শাহরুখ খানের বিপরীতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দীপিকা পাদুকোনকে। ছবিটি থেকে শাহরুখ এবং দীপিকার লুকও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

14 11

এবার শাহরুখের ছবি ‘পাঠান’ বয়কটের ডাক যোগীর গুরুভাই সাধু দেবনাথের!

শাহরুখের ভক্তরা তার ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে ছবিটি মুক্তির আগেই টুইটারে বয়কট পাঠানের ট্রেন্ডের কারণে ছবির নির্মাতাদের উদ্বেগ অবশ্যই বেড়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর