মে মাসের শুরুতেই রাশিয়া থেকে স্পুটনিক-৫ ভারতে, তৃতীয় ভ্যাকসিন পেতে চলেছে দেশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মে মাসের শুরুতেই রাশিয়া থেকে স্পুটনিক-৫ ভারতে, তৃতীয় ভ্যাকসিন পেতে চলেছে দেশ। অপেক্ষার অবসান। কঠিন করোনা পরিস্থিতির মাঝেই দেশের জন্য সুখবর। আগামী মাসের শুরুতেই ভারতে আসতে চলেছে রাশিয়ার তৈরি করোনার টীকা স্পুটনিক-৫। ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি আগেই জানিয়েছিল স্পুটনিক নামক রাশিয়ার ভ্যাকসিন আগামী মাসের শেষের দিকে ভারতে চলে আসবে।

আরও পড়ুনঃ করোনা এফেক্ট, অস্ট্রেলিয়া ফেরার জন্য বোর্ডের কাছে বিশেষ বিমানের দাবি ক্রিস লিনের।

এবার তাঁরা জানাচ্ছেন জুলাই মাস অর্থাত্‍ এই বছরের যে দ্বিতীয় অর্থ বর্ষ রয়েছে তা যখন শুরু হবে তখন থেকেই ভারতে উত্‍পাদন করা সম্ভব হতে পারে স্পুটনিক ভি নামের ওই ভ্যাকসিন। এরপরে তা ধীরে ধীরে বাজারে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এক সূত্রে খবর পাওয়া যায় এপ্রিল মাসেই স্পুটনিক ভি ভ্যাকসিন ভারতে চলে আসতে পারে। সেই কথা জানা গিয়েছিল মস্কোয় ভারতের রাষ্ট্রদূত মারফত্‍। সেই অনুযায়ী এপ্রিল মাসেই স্পুটনিক ভি’এর ভারতে আগমনের আশা করা হচ্ছিল। ডক্টর রেড্ডিস নামক ল্যাবরেটরি অবশ্য জানায় যে, ওই ভ্যাকসিন এপ্রিল মাসে আসার সম্ভাবনা কম। তা আসতে আসতে মে মাস হয়েই যাবে।

তবে তার আগমন খুব দেরি হচ্ছে না বরং আরও অনেক আগেই হতে চলেছে বলেই জানা গেছে। রাশিয়ার ওয়েলথ ফান্ডের তরফে কিরিল দিমিত্রভ জানিয়েছেন, ”পয়লা মে ভারতে স্পুটনিক ভি এর প্রথম ব্যাচ পৌঁছে যাবে।” যা ভারতকে করোনার যুদ্ধে সাহায্য করবে বলেই মনে করছেন তিনি। তবে প্রথম ধাপে কত ডোজ ভ্যাকসিন পাঠানো হবে সেই ব্যাপারে কিছু জানাননি তিনি। প্রসঙ্গত ভারতে রয়েছে দুটি ভ্যাকসিন কোভ্যাক্সিন ও কোভিশিল্ড।

মে মাসের শুরুতেই রাশিয়া থেকে স্পুটনিক-৫ ভারতে, তৃতীয় ভ্যাকসিন পেতে চলেছে দেশ। তবে অতিরিক্ত চাহিদায় ভ্যাকসিন প্রস্তুত করতে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে প্রস্তুতকারী সংস্থাগুলিকে। এমন অবস্থায় এই নতুন ভ্যাকসিন দেশের চাহিদা মিটিয়ে করোনা যুদ্ধে ভারতকে অনেকটাই সাহায্য করবে বলেই মনে করছে চিকিৎসামহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন