করোনা এফেক্ট, অস্ট্রেলিয়া ফেরার জন্য বোর্ডের কাছে বিশেষ বিমানের দাবি ক্রিস লিনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা এফেক্ট, অস্ট্রেলিয়া ফেরার জন্য বোর্ডের কাছে বিশেষ বিমানের দাবি ক্রিস লিনের। ক্রমবর্ধমান করোনা আতঙ্কের মাঝেই দেশে চলছে কোটি টাকার টি ২০ লিগ আইপিএল। বিভিন্ন দেশের একগুচ্ছ তারকা ক্রিকেটার খেলছেন এই লিগে। অত্যন্ত সুরক্ষিত বায়ো বাবলে থেকে খেলছেন ক্রিকেটার তাদের পরিবার এবং সাপোর্ট স্টাফেরা।

আরও পড়ুনঃ হাইকোর্টের তিরস্কারের ফল, ভোটের বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি কমিশনের।

তবে তাতেও আতঙ্ক কাটছে না বিদেশী খেলোয়াড়দের। ইতিমধ্যেই করোনা আতঙ্কে দেশে ফিরেছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটাররা। যারা আছেন তাদের অনেকেই ভয়ে দেশে ফেরার চিন্তাভাবনা করতে শুরু করেছেন। এমন অবস্থায় আইপিএল মিটলে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও কোচিং স্টাফদের জন্য ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আবেদন জানালেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা অস্ট্রেলীয় ওপেনার ক্রিস লিন। প্রসঙ্গত লিন ছাড়াও স্মিথ, ওয়ারনার, ম্যাক্সওয়েলের মত তারকা ক্রিকেটার এবং রিকি পণ্টিং, ডেভিড হাসি, মাইক হাসির মত নামজাদারা আইপিএল এর জন্য রয়েছেন ভারতে।

এছারাও কলকাতা দলে রয়েছেন পেসার প্যাট কামিন্স। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে লিন বলেন, ”আমরা আইপিএল খেললে অস্ট্রেলিয়া বোর্ড যে চুক্তির ১০ শতাংশ টাকা পায়, সেই টাকায় ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করা সম্ভব কি না জানতে চেয়েছি বোর্ডের কাছে।” এরপর তিনি আরও জানান “আমি জানি অন্য অনেকের থেকে ভাল আছি আমরা। কিন্তু প্রচণ্ড কঠিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হচ্ছে আমাদের, পরের সপ্তাহে হয়তো টিকাও পেয়ে যাব। ব্যক্তিগত বিমান হলে যদি সরকার আমাদের ঢুকতে দেয়। আমি কোনও সংক্ষিপ্ত রাস্তা নেওয়ার কথা বলছি না। সব নিয়ম জেনেই আমরা সই করেছি। তবে প্রতিযোগিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যেতে পারলে ভাল হয়।”

করোনা এফেক্ট, অস্ট্রেলিয়া ফেরার জন্য বোর্ডের কাছে বিশেষ বিমানের দাবি ক্রিস লিনের। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে এই নিয়ে এখনও কোন উত্তর পাওয়া না গেলেও একগুচ্ছ তারকা ক্রিকেটার ও কোচদের জন্য তাঁরা খেলোয়াড়দের এই দাবি মেনে নেবে বলেই মনে করছে বিশেসজ্ঞমহল। তবে দেশে আক্রান্তের সংখ্যা যত বাড়ছে ততই আতঙ্ক চেপে বসছে বিদেশী ক্রিকেটারদের মধ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর