Putin: গুজরাট সেতু বিপর্যয়ে শোকপ্রকাশ রুশ রাষ্ট্রপতির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতের গুজরাটের মোরবিতে সেতু বিপর্যয়ে শোকপ্রকাশ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বন্ধু দেশটির রাষ্ট্রপ্রধান।

আরও পড়ুনঃ বাংলায় কমপক্ষে ৫০ টি ব্রিজ ভাঙার মুখে, বিস্ফোরক দাবি সুকান্তের

মোরবি শহরে ঘটা ব্রিজ দুর্ঘটনা নিয়ে সোমবার নিজেদের ওয়েবসাইটে একটি শোকবার্তা প্রকাশ করেছে ক্রেমলিন। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে প্রেসিডেন্ট পুতিনের ওই বার্তায় বলা হয়েছে,

গুজরাট সেতু বিপর্যয়ে শোকপ্রকাশ রুশ রাষ্ট্রপতির
গুজরাট সেতু বিপর্যয়ে শোকপ্রকাশ রুশ রাষ্ট্রপতির

“প্রিয় রাষ্ট্রপতি মহোদয়া এবং প্রিয় প্রধানমন্ত্রী মহোদয়, গুজরাটের সেতু দুর্ঘটনা খুবই দুঃখজনক। আমি সমব্যথী।” রুশ সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন। এদিকে, এই ঘটনায় শোকবার্তা পাঠিয়েছে সৌদি আরবও।

12 14

উল্লেখ্য, বর্তমানে গুজরাট সফর করছেন প্রধানমন্ত্রী। তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে দাবি, অত্যাধিক ওজন নিতে না পারার কারণে ব্রিজটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ৫০০ মানুষ ছিল সেতুটিতে।

গুজরাট সেতু বিপর্যয়ে শোকপ্রকাশ রুশ রাষ্ট্রপতির
গুজরাট সেতু বিপর্যয়ে শোকপ্রকাশ রুশ রাষ্ট্রপতির

গুজরাট সেতু বিপর্যয়ে শোকপ্রকাশ রুশ রাষ্ট্রপতির

এছাড়াও ব্রিজটি দুর্বল হয়ে পড়েছিল। যদিও কোটি টাকা খরচ করে তা মেরামতির পর চার দিন আগে জনতার জন্য খুলে দেওয়া হয়। আর তারপরেই এই ঘটনা। ফলে কোটি টাকা খরচ করে কি মেরামতি করা হয়েছিল তা নিয়েই উঠছে প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত