সুপ্রিম কোর্টে কার্যত মুখ থুবড়ে পড়ল ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার এক মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল ইডি (Enforcement Directorate)। তাদের সেই আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালতের আবেদন প্রত্যাহারের পরামর্শ মেনে নেয় ইডি। রুজিরার বন্দ্যোপাধ্যায়ের গোপনীয়তা রক্ষা মামলায় কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুবরে পড়ল ইডি।

আরও পড়ুন : শাহজাহানের জন্য প্রস্তুত প্রশ্নবাণ, নিজামে ‘খাঁচাবন্দী’ বাঘ
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, “ইডি তার অভিযানের আগে সংবাদমাধ্যমকে জানাতে পারবে না। তদন্তের ‘সার্চ অ্যান্ড সিজার’-এর সময় লাইভ করা যাবে না।” সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল ইডি। সুপ্রিম কোর্ট আবেদন শুনতেই চায়নি। আবেদন খারিজ করার আগে তা প্রত্যাহার করার পরামর্শ দেন বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ।

অভিষেকপত্নী রুজিরার মামলায় সুপ্রিম ধাক্কা ইডির, অমীমাংসিত এসএলপি
তবে ইডির তরফে এএসজি রাজু দাবি করে ছিলেন, তাঁদের এসএলপি বা স্পেশাল লিভ পিটিশন (SLP) নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেবেন না। কারণ আরও একবার হাই কোর্টে যেতে চায় ইডি। যদিও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আবেদনের কোনও জায়গাই নেই। এর পরই আবেদন প্রত্যাহার করে নেন ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটার জেনারেল এসভি রাজু।



