দিল্লি হাইকোর্টের রায়ে স্বস্তি অভিষেকের স্ত্রী রুজিরার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ দিল্লি হাইকোর্টের রায়ে সস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অর্থাত্‍ সপ্তমীতে পাতিয়ালা হাউস কোর্টে সশরীরে হাজিরা দিতে হবে না রুজিরাকে, এমনটাই নির্দেশ দিল আদালত। রুজিরার বদলে তাঁর আইনজীবী আদালতে হাজিরা দিতে পারেন।

আরও পড়ুনঃ স্পুটনিক লাইট রপ্তানি তে ছাড়পত্র দিল কেন্দ্র

কয়লা মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল পাতিয়ালা হাউস কোর্ট। সপ্তমীর দিন হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত।

দিল্লি হাইকোর্টের রায়ে সস্তি অভিষেকের স্ত্রী রুজিরার।
দিল্লি হাইকোর্টের রায়ে স্বস্তি অভিষেকের স্ত্রী রুজিরার।

রুজিরার ভার্চুয়াল শুনানির আবেদন খারিজ করে দেয় আদালত। পাতিয়ালা হাউস কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেন অভিষেক পত্নী।৩০ সেপ্টেম্বরের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রুজিরা।

দিল্লি হাইকোর্টের রায়ে সস্তি অভিষেকের স্ত্রী রুজিরার।

অনলাইনে থাকলেও, শুনানিতে তিনি কেন সশরীরে আদালতে উপস্থিত নেই, তা নিয়ে প্রশ্ন তোলেন ইডি-র আইনজীবী। আগেও দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য রুজিরাকে চিঠি দিয়েছিল ইডি।

দিল্লি হাইকোর্টের রায়ে স্বস্তি অভিষেকের স্ত্রী রুজিরার।

রুজিরা পাল্টা চিঠিতে জানিয়েছিলেন, করোনা-আবহে দুই সন্তানকে রেখে তাঁর পক্ষে দিল্লি সফর করা সম্ভব নয়। প্রয়োজন মনে করলে ইডি-র আধিকারিকরা তাঁকে কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন