স্পুটনিক লাইট রপ্তানি তে ছাড়পত্র দিল কেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : দিন কয়েক আগেই ভারতে কর্মরত থাকা রাশিয়ান রাষ্ট্রদূত দেশের সরকারের কাছে উৎপাদিত ভ্যাকসিন রপ্তানির অনুমোদনের জন্য আবেদন করে। পরবর্তীতে ভারতের সেই ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা হেটেরো বায়োফার্মা লিমিটেডকে ৪০ লাখ স্পুটনিক লাইট ভ্যাকসিন রপ্তানির অনুমোদন দেয় কেন্দ্র।

আরও পড়ুনঃ কেরল থেকে শিক্ষা নিয়েছে বঙ্গবাসী? পুজোর ভিড় দেখে আশঙ্কায় বিশেষজ্ঞরা

জানা গিয়েছে, রাশিয়ায় তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি তে যে সমস্ত উপাদান রয়েছে, সেই একই উপাদান গুলি রাখা হয়েছে স্পুটনিক লাইট ভ্যাকসিনটিতে। যারফল স্বরূপ চলতি বছরের এপ্রিল মাসে এটিকে জরুরিভিত্তিতে প্রয়োগের জন্য ছাড়পত্র প্রদান করে ড্রাগ কন্ট্রোল অথরিটি অফ ইন্ডিয়া।

স্পুটনিক লাইট রপ্তানি তে ছাড়পত্র দিল কেন্দ্র
স্পুটনিক লাইট রপ্তানি তে ছাড়পত্র দিল কেন্দ্র

এই নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ বলেন, বর্তমানে প্রায় ১০ লক্ষ স্পুটনিক ভিতে ও ২০ লক্ষ স্পুটনিক লাইট ভ্যাকসিন তৈরির কোটা সম্পূর্ণ করেছে হেরেটো বায়োফার্মা। তবে এগুলির অনুমোদন পেতে দেরি হলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে। তাই এই নিয়ে যথেষ্ট চিন্তায় রাশিয়ান বিদেশ মন্ত্রক।

স্পুটনিক লাইট রপ্তানি তে ছাড়পত্র দিল কেন্দ্র

তবে এই কোভিড ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে এই বিশেষজ্ঞ দলের অন্যতম সদস্য ভি কে পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌কিছুটা সময় অন্তর অন্তর যদি স্পুটনিক লাইট রপ্তানির অনুমোদন দেওয়া যায়, তাহলে উৎপাদনকারী সংস্থাও ভ্যাকসিনের উৎপাদন বাড়াতে আরও উৎসাহিত হবে। এবং সঠিক সময়ে তা মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ”

স্পুটনিক লাইট রপ্তানি তে ছাড়পত্র দিল কেন্দ্র

বলাবাহুল্য, এটিকে এখনও পর্যন্ত দেশের জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি না দেওয়া হলেও সরকার বিদেশে রপ্তানির জন্য এটিকে ছাড় দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে পরবর্তী সময়ে এটিকে দেশেও চালু করার কথা ভাবা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন