কেরল থেকে শিক্ষা নিয়েছে বঙ্গবাসী? পুজোর ভিড় দেখে আশঙ্কায় বিশেষজ্ঞরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি বছরের এপ্রিলের সময় থেকেই করোনার তৃতীয় ওয়েভের আশঙ্কা প্রকাশ করেছিল বিশেষজ্ঞরা। শোনা গিয়েছিল সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই পূর্ন শক্তি লাভ করবে করোনার তৃতীয় ওয়েভ। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও চিন্তা থেকেই যাচ্ছে চিকিৎসকদের।

আরও পড়ুনঃ ষষ্ঠীতেও ঊর্ধ্বমুখী পেট্রল-ডিজেলের মূল্য, উৎসবের আবহে নাভিশ্বাস সাধারণের।

বিশেষজ্ঞদের মতে, পুজোর আগে মূলত কেনাকাটার নেশা ও প্যান্ডেল হপিংয়ের ইচ্ছে ই বড়সড় বিপদ ডেকে আনতে পারে বঙ্গবাসী র ক্ষেত্রে। বলাবাহুল্য, চতুর্থী থেকেই ভিড় উপচে পড়ছে বিভিন্ন পুজো মণ্ডপ গুলিতে , তাই চিকিত্সকরা মনে করছেন এই ধারা অব্যাহত থাকলে কালীপুজোর আগেই পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাবে।

কেরল থেকে শিক্ষা নিয়েছে বঙ্গবাসী? পুজোর ভিড় দেখে আশঙ্কায় বিশেষজ্ঞরা
পুজোর ভিড় দেখে আশঙ্কায় বিশেষজ্ঞরা

পাশাপাশি বিশেষজ্ঞদের আরও চিন্তার কারন হয়ে দাড়িয়েছে কারন গত বছরের তুলনায় এবছর পুজোয় বিধিনিষেধের কড়াকড়ি অনেকটাই কম থাকায়। তাদের মতে এতে যেকোনো সময়ে আসতে পারে বাড়তি বিপদ। গতকালের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬০ জন। এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। যদিও নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৭৩৪ জন। তবে চিন্তা যেন কিছুতেই কাটছে না চিকিৎসকদের।

কেরল থেকে শিক্ষা নিয়েছে বঙ্গবাসী? পুজোর ভিড় দেখে আশঙ্কায় বিশেষজ্ঞরা

কেরল থেকে শিক্ষা নিয়েছে বঙ্গবাসী? পুজোর ভিড় দেখে আশঙ্কায় বিশেষজ্ঞরা

তবে রাজ্য সরকারের তরফ থেকে গতবারের মত এবছর ও মাক্স পড়া বাধ্যতামূলক করা হলেও বর্তমানে মাস্ক পড়তে অনিহা দেখা দিয়েছে অনেকের মধ্যেই তাই গতবারের মত এবছর ও করোনা সংক্রমণ রোখার ক্ষেত্রে বাড়তি নিষেধাজ্ঞা জারির কথা বলছেন চিকিৎসকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন