নজরবন্দি ব্যুরো: করোনার মত মারন ভাইরাসের তান্ডবের দরুন গত বছর থেকেই কর্মহীন হয়ে পড়েছেন দেশের একটা বড় অংশের মানুষ। পাশাপাশি প্রভাব পড়েছে অন্যান্য বহু সংস্থার কর্মীদের। ক্রমাগত পারিশ্রমিক ছাটাইয়ের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে ও পড়েছে বড়বড় প্রভাব। তার ই মধ্যে ফের অগ্নি মূল্য হয়ে উঠেছে জ্বালানি।
আরও পড়ুনঃ পুজোর কলকাতা টার্গেট জঙ্গিদের! সতর্ক করল স্বরাষ্ট্র দফতর
করোনার সংক্রমণের কথা মাথায় রেখে এবছর ও চালানো হচ্ছে পুজোর স্পেশাল ট্রেন, যারফলে চিন্তার ভাজ দেখা দিয়েছিল দর্শনার্থীদের কপালে। তবে রাজ্যের পরিবহন নিগমের তরফ থেকে নাইট সার্ভিসের জন্য অতিরিক্ত বাস চালানোর কথা ঘোষনা করা হলেও জ্বালানির দাম যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠছে সকলের কাছে।
আজ, মহাষষ্ঠীর দিন শহর কলকাতায় লিটার পিছু পেট্রলের দাম বাড়ল প্রায় ২৯ পয়সা। এবং ডিজেলের দাম বাড়ল লিটার পিছু ৩৫ পয়সা। যারফলে, বর্তমানে শহরে পেট্রলের দাম হল ১০৫ টাকা ০৯ পয়সা। অপরদিকে দাম বেড়ে ডিজেল এসে দাড়াল ৯৬ টাকা ২৮ পয়সা। দিনকয়েক আগেই বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম। যা দেখে মাথায় হাত মধ্যবিত্তের আর এবার পেট্রো-পন্যের দাম বাড়তেই কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় আমজনতার।
শুধুমাত্র কলকাতা ই নয় দেশের অন্যান্য শহর গুলিতে ও পরিস্থিতি প্রায় একই রকম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, আজ দেশের রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রলের মূল্য ১০৪ টাকা ৪৪ পয়সা। এবং ডিজেলের মূল্য ৯৩ টাকা ১৭ পয়সা। পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম ওঠে ১১০টাকা ও ডিজেলের দাম ১০১ টাকা ৩ পয়সা। যারফলে জ্বালানি নিতে গিয়ে রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে আমজনতা কে।



