নজরবন্দি ব্যুরোঃ দুর্গাপুজোর (Durga Puja) সময় জঙ্গি হামলার (Terror Attack) আশঙ্কা রয়েছে কলকাতায় । দশেরা ও দুর্গাপুজোকে টার্গেট করছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি। স্বরাষ্ট্র দফতরের তরফে এনিয়ে সতর্ক করা হয়েছে। আর সেই আশঙ্কার কথা মাথায় রেখে আগে থেকেই সতর্ক রাজ্য প্রশাসন। স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে, এই উৎসবের মরশুমে যাতে সর্বাধিক আঘাত হানা যায় তার জন্য বড়সড় হামলার ছক কষছে তারা।
আরও পড়ুনঃ উপনির্বাচনে TMC-র তারকা প্রচারকের তালিকা থেকে বাদ বাবুল- নুসরত!
তাই আগেভাগেই কলকাতা সহ রাজ্য পুলিশকে সতর্ক করল স্বরাষ্ট্র দফতর।মহালয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর কাউন্টডাউন। কিন্তু উৎসবের মরশুমেও জঙ্গি হানার আতঙ্ক থাকছে। ১২ থেকে ১৫ অক্টোবর রাজ্যজুড়ে দশেরা এবং দুর্গাপুজো পালিত হবে।

এই উৎসবগুলিকে ঘিরেই জঙ্গি হানার সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র দপ্তর। যেকোনও ধরনের নাশকতা এড়াতে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর ভিড় এবং প্রতিমা নিরঞ্জনের দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। দুর্গাপুজোর যে গাইডলাইন রাজ্যের মুখ্যসচিব দিয়েছেন তা যেন অক্ষরে অক্ষরে প্রতিটি জায়গায় মানা হয় বলে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিটি দুর্গাপুজো কমিটি যেন প্রচুর সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করে। মণ্ডপে দশনার্থীদের দিকে নজর রাখবে এই স্বেচ্ছাসেবকরা। সেই সঙ্গে তাঁরা যোগাযোগ রাখবে স্থানীয় থানার সঙ্গে। স্বরাষ্ট্র দফতরের চিঠিতে বলা হয়েছে ১২ তারিখ থেকে অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্তই নাশকতার আশঙ্কা রয়েছে।
পুজোর কলকাতা টার্গেট জঙ্গিদের! সতর্ক করল স্বরাষ্ট্র দফতর

সাধারণত প্রজাতন্ত্র দিবস কিংবা স্বাধীনতা সময়ে হাই অ্যালার্টে থাকে রাজ্য। তবে এবার পুজোর সময়ে জঙ্গি হানার আশঙ্কা বাড়তি ভাবাচ্ছে রাজ্যকে। ইতিমধ্যে কড়া নজরদারি ব্যবস্থা করেছে পুলিশ। এবার পুজোয় কলকাতাতেও বাড়তি সতর্কতা নিচ্ছে পুলিশ। ৫০০০ এর বেশি পুলিশ রাস্তায় থাকবে, বলে জানানো হয়েছে। সরকারি মেনেই হবে পুজো।








