উপনির্বাচনে TMC-র তারকা প্রচারকের তালিকা থেকে বাদ বাবুল- নুসরত!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। আগামী ৩০ অক্টোবর রাজ্যের আরও চারটি কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যেই তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে তৃণমূল। তবে সেখানে নাম নেই বাবুল সুপ্রিয় এবং নুসরত জাহানের।

আরও পড়ুনঃ শহরের রেস্তোরাঁ গুলিকে নিয়ে বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

কেন বাবুলের নাম বাদ গেল, তা নিয়েই জল্পনা শুরু হয়েছে ইতি মধ্যেই। তাহলে কি তৃণমূলে ব্রাত্য তিনি, উঠতে শুরু করে সেই প্রশ্ন। টুইটে সেই জল্পনা ওড়ালেন বাবুল সুপ্রিয় নিজেই।তিনি বলেছেন, ‘ এখানে কোনও রকেট সায়েন্স নেই। আমি এখনও একজন বিজেপি সংসদ।

উপনির্বাচনে TMC-র তারকা প্রচারকের তালিকা থেকে বাদ বাবুল- নুসরত!
উপনির্বাচনে TMC-র তারকা প্রচারকের তালিকা থেকে বাদ বাবুল- নুসরত!

এমনকি গতকালই সম্মানীয়া স্পিকার মহাশয়কে একটি চিঠি দিয়ে কিছু সময় চেয়েছিলাম। যাতে আমি পদত্যাগ পত্র জমা দিতে পারি । কলকাতাতে গুছিয়ে নিতে আমাকে কিছুটা সময় দেওয়ার জন্য তৃণমূলকে ধন্যবাদ।’

উপনির্বাচনে TMC-র তারকা প্রচারকের তালিকা থেকে বাদ বাবুল- নুসরত!

উল্লেখ্য, এর আগে ভবানীপুর উপনির্বাচনের প্রচারেও বাবুলকে দেখা যায়নি। ভবানীপুরে মমতার হয়ে তাঁর প্রচার করার কোনও প্রয়োজনীয়তা নেই বলেই জানিয়েছেন বাবুল।

উপনির্বাচনে TMC-র তারকা প্রচারকের তালিকা থেকে বাদ বাবুল- নুসরত!

এবার এই টুইটের মাধ্যমে তৃণমূল গুরুত্ব না পাওয়ার বিতর্কে যে জল ঢেলেছেন বাবুল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। অপরদিকে, মাসের পর মাস ব্যাক্তিগত কারণে সংবাদমাধ্যমের শিরোণামে ছিলেন তৃণমূল সাংসদ-অভিনেত্রী নুসরত।

উপনির্বাচনে TMC-র তারকা প্রচারকের তালিকা থেকে বাদ বাবুল- নুসরত!

মা হবার কিছুদিনের মধ্যেই তিনি বসিরহাট গিয়েছেন। দ্রুতই রাজনীতি ফিরবেন বলে জানিয়েছেন।এদিকে তার মাঝেই ছন্দ কাটল, তৃণমূলের প্রচারকদের লিস্টি থেকে বাদ পড়েছেন নুসরতও। তবে এখনও পর্যন্ত নুসরতের কোন মন্তব্য পাওয়া যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন