নজরবন্দি ব্যুরোঃ মারন করোনা ভাইরাসের কথা মাথায় রেখে আগেভাগেই বাড়তি ট্রেন চালানোর ক্ষেত্রে পিছিয়ে এসেছিল পূর্বরেল। তবে অন্যদিকে আসন্ন দুর্গাপুজোতে যাতে জনগনের আনন্দে খামতি না থাকে সেদিকে নজর রেখেই রাজ্যের পরিবহন মন্ত্রকের তরফ থেকে রাতে বাড়তি বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়। এবার সকল দর্শনার্থীদের আনন্দের কথা মাথায় রেখেই নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার ।
আরও পড়ুনঃপুজোর ক’দিন বৃষ্টির সম্ভবনা কতটা? জানালো হাওয়া অফিস
সেইমত, এই পঞ্চমী থেকে ২০ শে অক্টোবর পর্যন্ত রাজ্য থেকে তুলে নেওয়া হছে নাইট কার্ফু। যারফলে আজ থেকেই রাত জেগে ঠাকুর দেখতে পারবে দর্শনার্থীরা। তাই তাদের কথা মাথায় রেখেই আজ থেকে টানা ২০ অক্টোবর পর্যন্ত আগের থেকেও বেশি সময় পর্যন্ত খোলা রাখা যাবে সমস্ত রেস্তোরাঁ ও পানশালাগুলি। এমনকি অন্যান্য দোকান গুলি খোলা রাখার ক্ষেত্রেও জারি করা হয়েছে এই নির্দেশিকা।
আগে , রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকত নাইট কার্ফু। এই সময় শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকলেই বাড়ি থেকে বের হওয়ার নির্দেশ পাওয়া যেত। তবে আজ থেকে আগামী ২০ তারিখ পর্যন্ত এই সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হল।
শহরের রেস্তোরাঁ গুলিকে নিয়ে বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের, বাড়তে পারে সময়সীমা

তবে উৎসবের মরসুমে শহরের বুকে যাতে কোনরকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে মাথায় রেখেই পুজো মণ্ডপ সহ গোটা শহরে মতায়েন থাকবে পুলিশ বাহিনী । সেইজন্য লালবাজারের তরফ থেকেও স্ট্যান্ডবাইতে রাখা হচ্ছে হেভিরেডিও ফ্লাইং স্কোয়াডকে। তাছাড়াও শহর জুড়ে থাকছে বহু পুলিশকর্মী।




