নজরবন্দি ব্যুরো: ভরসার হাত! একে অপরের পাশে থাকেন তাঁরা। একজনের বিপদে অন্যজন পৌঁছে যান। একজন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যজন অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়। যেদিন CBI এসেছিল রুজিরাকে জেরা করতে, আশ্চর্যজনক ভাবে ঠিক আর কিছুক্ষণ আগে পাশে থাকতে পৌঁছতে গিয়েছিলেন পিসি শাশুড়ি মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন SSKM এর সাড়ে ১২নং বেডে শুয়ে তিনি, প্রতিদিন রাজনৈতিক কর্মসূচী আর হাসপাতাল সামলাচ্ছেন অভিষেক, আজ আহত পিসি শাশুড়ির পাশে থাকতে পৌঁছে গেলেন রুজিরা।
আরও পড়ুনঃনতুন জার্সিতে চেনা মাঠে মনোনয়ন জমা পুরনো প্লেয়ারের।


গত বুধবার নন্দীগ্রামে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দেওয়ার পর সেখানেই জনসংযোগ মূলক কর্মসূচী চলার সময় আচমকাই আঘাত লাগে। প্রাথমিক ভাবে তিনি জানিয়েছিলেন কয়েকজন ধাক্কা দেয় তাঁকে। বিরোধীদের চক্রান্ত ভাবছে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরাও। এই অবস্থায় পায়ে অসহ্য যন্ত্রণা নিয়ে SSKM এ নিয়ে আসা হয়েছিল তাঁকে। তারপর থেকে একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়, আপাতত অবস্থা স্থিতিশীল হলেও পায়ের পাতায় চিড় ধরেছে।
তবে বসে থাকবেন না হুইচেয়ারে করবেন নির্বাচনী প্রচার। সূত্রের খবর হাসপাতাল থেকে ছাড়া পেয়েই জঙ্গলমহল থেকে শুরু করবেন কর্মসূচী। নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রীর কনভয় SSKM পৌঁছনর আগেই সেখানে পৌঁছেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুধু নয়, নিজের পিসির খেয়াল রাখতে রোজই হাসপাতালে আসছেন তিনি। আর আজ হাসপাতালে এলে রুজিরা। গত ২৩সে ফেব্রুয়ারি অভিষেকের বাড়িতে হাজির হয়েছিল CBI। কয়লাকাণ্ডে কেন্দ্রীয় তদন্ত করি সংস্থার হতে উঠে আসে রুজিরা এবং তাঁর দিদি মেনকার নাম।
ভরসার হাত! নোটিসের একদিন পরে জিজ্ঞাসাবাদের জন্য সস্থাকে নিজেদের বাড়ি “শান্তিনিকেতন”এ ডাকেন অভিষেক জায়া। জেরা শেষে নিজেই জানিয়েছিলেন সব প্রশ্নের উত্তর দিয়েছেন নিজের মতো করেই। উল্লেখ্য সেদিনও সিবিআই যাওয়ার আগেই ঝটিকা সফরে শান্তিনিকেতনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিয়েছিলেন বাড়ির বউকে ভরসা জোগাতে। আজ যখন তিনি লড়ছেন হাসপাতালের বেডে, তখন রুজিরা এলেন পিসি শাশুড়ির ভরসার হাত হয়ে।










