নতুন জার্সিতে চেনা মাঠে মনোনয়ন জমা পুরনো প্লেয়ারের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নতুন জার্সিতে চেনা মাঠে মনোনয়ন জমা পুরনো প্লেয়ারের। মনোনয়ন জমার আগে এমনটাই বলছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। এতদিন পর্যন্ত রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটিয়েছিলেন তিনি, গত ডিসেম্বর থেকেই রাস্তা আলাদা হয়েছে। আর এই নির্বাচনে তিনি লড়ছেন মুখ্যমন্ত্রীর বিপরীতেই। নন্দীগ্রাম কেন্দ্র থেকে। গত পরশু হলদিয়ায় গিয়ে মনোনয়ন জমা দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ বাড়ি-গাড়ি নেই, গয়না নামমাত্র, মনোনয়নে ব্যক্তিগত সম্পত্তির হিসেব দিলেন মুখ্যমন্ত্রী।

আজ তাঁরই বিপক্ষে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে সিংহ বাহিনীর মন্দিরে পুজো দিয়ে গিয়েছিলেন জানকীনাথ মন্দিরে। সেখানে গিয়ে যজ্ঞ করেন তিনি বিজেপির জয় চেয়ে। সেখান থেকে সোজা চলে যান হলদিয়ায়। মঞ্জুশ্রী মোড় থেকে পদযাত্রা করে পৌঁছেছেন হলদিয়ায়। শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে উচ্ছসিত বিজেপি সমর্থকেরা আগে থেকেই উপস্থিত ছিলেন। গত পরশুর পর আজও সেজে উঠেছে হলদিয়া। আজও একই উন্মাদনা, উচ্ছাস শুভেন্দু অধিকারীর সমর্থকদের।

মনোয়নের আগেই উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্মৃতি ইরানি। শুভেন্দু অধিকারীর মনোনয়নের দিন বড়ো প্রচারের পরিকল্পনা ছিলই বিজেপির। হলদিয়ার মঞ্চ থেকেই তৃণমূল সরকারের প্রতি কটাক্ষ করেছেন ধর্মেন্দ্র। তিনি জানিয়েছেন ভাইপোকে গুরুত্ব দিতে গিয়েই মমতা খারাপ করেছেন রাজ্যের অবস্থা। বাংলায় শুধু পিসির রাজত্ব চলছে। অন্যদিকে স্মৃতি ইরানি কটাক্ষ করেছেন বাংলা নিজের মেয়েকে চায় ইস্যুতে। সভা থেকে তিনি বার বার জনগণের উদ্যেশ্যে প্রশ্ন করেছেন কোনো মেয়েকে ভোট দেবেন আপনারা।

শুভেন্দু সহ কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা প্রত্যয়ী ভঙ্গীতে আজ ফের ঘোষণা করেছেন ২রা মে বাংলায় আসছে ডবল ইঞ্জিন সরকার। মনোনয়ন জমা দেওয়ার আগে ক্ষুদিরাম মোড়ে রোড শো করছেন শুভেন্দু। সেখান থেকে তিনি বারবার বাংলায় বিজেপিকে ভোট দেওয়ার আওহান এবং তার কারণ জানিয়েছেন। শুভেন্দুর বক্তব্য, আজ এতবছর তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকেও বিজেপিতে এসেছেন তিনি, কারণ তৃণমূল এখন আর জনগণের দল নেই, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে, সেখানে সাধারণ মানুষের কথার দাম নেই। আর রাজ্যের এই পরিস্থিতিতে দরকার ডবল ইঞ্জিন সরকার।

নতুন জার্সিতে চেনা মাঠে মনোনয়ন জমা পুরনো প্লেয়ারের। প্রধানমন্ত্রীর সরকার। তাহলেই রাজ্যে শিল্প আসবে এবং সমৃদ্ধি দরকার। তিনি এও বলেন রাজ্যের উন্নতির জন্য কেন্দ্রে আর রাজ্যে একই সরকারের প্রয়োজন। ওই রোড শোর পরই আজ হলদিয়ার মহকুমা শাসকের কার্যালয়ে দুই কেন্দ্রীয় মন্ত্রীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বিপক্ষে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত