বাড়ি-গাড়ি নেই, গয়না নামমাত্র, মনোনয়নে ব্যক্তিগত সম্পত্তির হিসেব দিলেন মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাড়ি-গাড়ি নেই, গয়না নামমাত্র, মনোনয়নে ব্যক্তিগত সম্পত্তির হিসেব দিলেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেই এক সংস্থার পরিসংখ্যান জানিয়েছিল দেশে সবথেকে বেশী কোটিপতি বিধায়ক রয়েছেন পশ্চিমবঙ্গে। যে রাজ্যে এক তৃতীয়াংশ বিধায়কের সম্পত্তি কোটি টাকার বেশী। সেই বিধায়কদের জন্য নজির হয়ে রইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ‘আহত মমতা’ অরাজনৈতিক বিষয়! কোনো উত্তর দিতে রাজি নন শুভেন্দু।

নিজের মনোনয়ন পেশের সময় তাঁর ব্যক্তিগত সম্পত্তির যে তথ্য তিনি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে তাঁর সম্পত্তির পরিমান একজন মধ্যবিত্ত ব্যক্তির থেকেও কম। হলদিয়ায় মনোনয়ন পেশের সময় ব্যক্তিগত সম্পত্তির হলফনামা তিনি জমা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে তাঁর মোট সম্পত্তির পরিমান মাত্র ১৭ লক্ষ টাকার কাছাকাছি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাঁর নিজস্ব কোনও বাড়ি ও গাড়ি কিছুই নেই। মনোনয়নে মমতা উল্লেখ করেছেন, তার হাতে নগদ টাকার পরিমাণ রয়েছে ৬৯ হাজার ২৫৫ টাকা।  ব্যাঙ্কে রয়েছে, ১২ লক্ষ ২ হাজার ৩৫৬ টাকা।

তাঁর কাছে যেই ন্যাশনাল সেভিং সার্টিফিকেট রয়েছে তার মূল্য  ১৮ হাজার ৪৯০ টাকা। মনোনয়নে উল্লেখ রয়েছে, মমতার গয়নার পরিমাণ ১০ গ্ৰামের ও কম। ৯ গ্ৰাম ৭৫০ মিলিগ্ৰাম। যার মূল্য ৪৩ হাজার ৮৩৭ টাকা। পাশাপাশি কোনও গাড়ি নেই। বাড়ি নেই। বসত বা চাষযোগ্য জমিও নেই। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এই হিসেবই জমা দিয়েছেন মমতা। মনোনয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও জানিয়েছেন কোথাও কোনও ঋণ নেই তাঁর।

বাড়ি-গাড়ি নেই, গয়না নামমাত্র, মনোনয়নে ব্যক্তিগত সম্পত্তির হিসেব দিলেন মুখ্যমন্ত্রী। পরিবারিক সূত্রে কোনও পৈতৃক সম্পত্তিও তিনি পাননি। কোনও ইনকাম ট্যাক্স, পুরসভা সংক্রান্ত কোনও কর বা জিএসটি সংক্রান্ত কোনও কর তার বাকি নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যাকে যৎসামান্য বলা যেতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন