নজরবন্দি ব্যুরো: ‘আহত মমতা’ অরাজনৈতিক বিষয়! কোনো উত্তর দিতে রাজি নন শুভেন্দু। ‘আহত মমতা ‘ অরাজনৈতিক বিষয়, ঘটনার দুদিন পরেও তা নিয়ে কোনো মন্তব্য করলেন না তাঁরই প্রাক্তন সৈনিক এবং বর্তমানের প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। গত পরশু নন্দীগ্রামে এসে হলদিয়ায় গিয়ে মননয়ন জমা দেন মুখ্যমন্ত্রী, সেদিনই গুরুতর আহত হয়ে কলকাতায় ফেরেন এবং এখনো পর্যন্ত SSKM এর উডবার্নে ভর্তি তিনি। অন্যদিকে প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় নেতা ধর্মেন্দ্র এবং স্মৃতি ইরানির সঙ্গে সভা এবং রোড শো করে আজই জমা দেবেন মনোনয়ন।
আরও পড়ুনঃ দলনেত্রীর জন্য নতুন ছন্দ, SSKM চত্বরে স্লোগান উঠছে ‘ ভাঙা পায়েই খেলা হবে ‘
গত ১৮ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই নির্বাচনে ভবানীপুরের সঙ্গে নন্দীগ্রামেও লড়বেন তিনি। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিন বলেছিযলেন কথা দিকে কথা রাখি, আর সেই মতোই এবারের নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী তিনি। তবে ভবানীপুর নয়, লড়বেন শুধু নন্দীগ্রামের হয়ে। ওপর দিকে অধিকারীর ইচ্ছেকে সীলমোহর দিয়ে বিজেপির তরফ থেকে নন্দীগ্রামে প্রার্থী করা হয় তাঁকেই। বারবার শুভেন্দু অধিকারী বলেছেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন। বিপুল ব্যবধানে হারবেন। এমনকি তাঁকে বিদায়ী বিধায়কের প্যাড ছাপিয়ে রাখার কথাও বলছিলেন সভা থেকে। গত পরশু নন্দীগ্রামে গিয়েই আহত হন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এই ঘটনা গত দুদিনে কার্যত তোলপাড় করেছে রাজ্যের রাজনীতিকে, তুলে এনেছে একাধিক প্রশ্ন। তরজা শুরু হয়েছে রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের। মুখ্যমন্ত্রী থেকে দলের সকল নেতা মন্ত্রীদের দাবি বিজেপি ইচ্ছাকৃত এই কাজ করছেন মুখ্যমন্ত্রীকে নির্বাচনের আগে রুখে দেওয়ার জন্য। আর তার দায় চাপিয়েছে নির্বাচন কমিশনের ওপর। ২৪ঘণ্টার ব্যবধানে প্রশাসনের দাবি খারিজ করে ৩পাতার চিঠি দিয়েছে কমিশন। অন্যদিকে বিজেপি নেতারা বারবার এই ঘটনাকে সাজানো বলে দাবি করেছেন। যদিও নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ্ কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এখনো, সূত্রের মতে হয়তো এড়িয়ে যাচ্ছেন গুরুত্ব না দিয়ে। তবে রাজ্যের বিজেপি নেতৃত্ব প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর ভয় পেয়ে নাটক করার তত্ব তুলে ধরেছেন। কৈলাস বৈজয়বর্গীয় জানিয়েছেন নন্দীগ্রামের মানুষের ওপর যে আক্রমণের দোষ দিচ্ছেন মুখ্যমন্ত্রী, তার জবাব পাবেন ভোটব্যাংকে।
‘আহত মমতা’ অরাজনৈতিক বিষয়! কোনো উত্তর দিতে রাজি নন শুভেন্দু। প্রায় একই কথা শোনা গেছে মমতার দীর্ঘকালের সঙ্গী, শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী। তিনি বলেছেন নন্দীগ্রামের মানুষ চক্রান্ত করতে জানেনা। এসবের মধ্যেই আজ মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। সকাল থেকে একাধিক সভা মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেও একবারও মুখ খোলেন নি মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার বিষয়ে। বার বার বিজেপিকে জেতানোর কথা বললেও তিনি এড়িয়ে গেছেন মমতার বিষয়। উল্টে এই বিষয়ে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন “আমি অরাজনৈতিক বিষয়ে কোনও উত্তর দেবনা।”



