আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। ময়নাতদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আর এই নৃশংস ঘটনার পরেই আরজি কর সহ বিভিন্ন হাসপাতালে চলছে বিক্ষোভ। কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসক এবং নার্সিং পড়ুয়ারা। সমাজের বিভিন্ন স্তরের মানুষরা আরজি কর-কাণ্ডের সমালোচনা করেছেন। প্রশ্ন উঠছে নারী সুরক্ষা ও নারী স্বাধীনতা নিয়ে। এই আবহে এবার মুখ খুললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় রবিবার সমাজ মাধ্যমে কবিতার মাধ্যমে দুঃখপ্রকাশ ও প্রতিবাদ করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিন তিনি তাঁর কবিতার মাধ্যমে প্রতিবাদের ভাষায় ওই তরুণীর ধর্ষণ ও খুনের সঙ্গে যুক্ত অভিযুক্ত কে অসুরের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন,”হাসপাতালের ঘরে, মেয়েটা গেল মরে। খুবলে খেল শরিরটাকে ভাঙল গলার হাড়, অসুর দলে কে কে ছিল জমাট অন্ধকার।”


এছাড়াও বারবার ফরেন্সিক বিশেষজ্ঞরা যেখানে দাবি করছেন যে এই ধর্ষণ ও খুন অভিযুক্ত সঞ্জয়ের একার পক্ষে সম্ভব নয়। এবার সেই দাবিতেই সূর মিলিয়ে রুদ্রনীল বলেন,”তড়িঘড়ি হল ধরা একটা সিভিক পুলিশ, এই অপরাধ একার যে নয় যতই বানাও ফুলিশ।” সেই সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ তিনি নিশানা করলেন রাজ্যের পুলিশ প্রশাসন ও মন্ত্রীদের। এ প্রসঙ্গে তাঁর কবিতার সূর ছিল,”মন্ত্রি-পুলিশ দিসেহারা অজুহাতের শেষ, মানুষ যদি ক্ষেপে ওঠে যেমন বাংলাদেশ।”
পাশাপাশি ধনঞ্জয়ের ফাঁসির প্রসঙ্গ টেনে তিনি বলেন,”তড়িঘড়ি ঝোলাও ফাঁসি সে মুখ জেননা খোলে, ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে। পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা, যাবত-জীবন শেষের আগেই ফাঁসির গল্প গাথা।”









