রঞ্জির ফাইনাল খেলতে হলে বাংলার দরকার ৩৫০, পারবে কি মনোজরা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রঞ্জি ট্রফির সেমিফাইনালে এবার দাপট দেখাতে শুরু করলেন স্পিনাররা। আজ চতুর্থ দিনে মধ্যপ্রদেশ অল আউট হয়ে যায় ২৮১ রানে। জয়ের জন্য বাংলার টার্গেট ৩৫০। তবে কুমার কার্তিকেয় প্রথম বলেই ফিরিয়ে দিয়েছেন অভিষেক রামনকে।

আরও পড়ুনঃ বিশ্বকাপের লড়াইয়ে কোন দেশ কোন গ্রুপে? দেখে নিন এক নজরে

আজ ২০১ রানে মধ্যপ্রদেশ ইনিংসের তৃতীয় উইকেটটি পড়েছিল। তারপর ২৮১ রানেই শেষ হয়ে যায় চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন দল। শাহবাজ আহমেদ পাঁচটি ও প্রদীপ্ত প্রামাণিক নেন চারটি উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম বলেই অভিষেক রমনের উইকেট হারায় বাংলা।

শূন্যতে ফিরে যান ওপেনার। উইকেটে আছেন অভিমন্যু ঈশ্বরণ এবং সুদীপ ঘরামী। প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৩৭ রান বাংলার। গতকাল খেলার শেষে মনোজ তিওয়ারি বলেছিলেন, দ্রুত মধ্যপ্রদেশের সব কটি উইকেট তুলে নিয়ে যে রানই সামনে থাক তুলতে হবে।

রঞ্জির ফাইনাল খেলতে হলে বাংলার দরকার ৩৫০, পারবে কি মনোজরা?

আজ ৩৬ ওভার খেলা হওয়ার কথা, কাল গোটা দিন পড়ে রয়েছে। মধ্যপ্রদেশের স্পিনারদের সামলাতে পারলেই বাংলার জয় অসম্ভব নয়। তবে কাজটা কঠিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত