নজরবন্দি ব্যুরোঃ চলতি আইপিএল মরশুম খুব একটা ভালো যাচ্ছে না মুম্বাই অধিনায়কের। গতবারের সমস্ত ভুলভ্রান্তি মিটিয়ে ঘুরে দাঁড়ানোর অঙ্গিকার থাকলে ও এখনও জয়ের মুখ দেখেনি হিটম্যান ব্রিগেড। এসবের মধ্যেই এবার গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়ালো জরিমানা। তবে এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে এমন ভুল আগামী দিনে হলে, নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন ভারত অধিনায়ক।
আরও পড়ুনঃ Sougata Roy: মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটিও ঘটনা লজ্জার, বিস্ফোরক মন্তব্য সৌগতর


ঠিক কিসের জন্য এতোবড়ো শাস্তির মুখে পড়তে চলেছেন রোহিত? জানা গিয়েছে, বর্তমানে আইপিএলের প্রতিটি ম্যাচে পরাজিত হওয়ার পাশাপাশি ওভার রেট নিয়েও সমস্যা দেখা দিয়েছে দলের অন্দরে। এরফলেই মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে পারে মুম্বাই ম্যানেজমেন্ট। উল্লেখ্য, গতকাল রাতে পাঞ্জাব কিংসের ম্যাচে উল্লেখিত সময়ে নিজেদের ডেলিভারি শেষ করতে পারেনি বুমরাহ-অশ্বিনরা। যারফলে, ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয় দলের অধিনায়ক কে।
ফের বিপাকে রোহিত শর্মা, কিন্তু কেন?

তবে তিনি একানন। জরিমানা করা হয় দলের আরও একাধিক তারকাদের। তবে এটাই প্রথম নয়। আগেও পান্থের দিল্লির বিরুদ্ধে ও একইরকম ভাবে দেখা দিয়েছিল ওভার রেটের সমস্যা। সেইসময় ও প্রায় ১২ লক্ষ টাকার কাছাকাছি জরিমানা করা হয় মুম্বাই অধিনায়কের। যা নিইয়ে এবার প্রবল চিন্তা দেখা দিয়েছে দলের অন্দরে। নিয়ম অনুসারে, এই একই ভুল মুম্বাই ফের করে থাকলে আনুমানিক ৩০ লক্ষ টাকা জরিমানা করা হবে মুম্বাই ইন্দিয়ান্সের। সেইসঙ্গে এক ম্যাচের জন্য নির্বাসিত হতে পারেন তিনি। যা নিয়ে ফের বিপাকে রোহিত শর্মা।










