Rituparna Sengupta: এ শহর ঋতুময়! ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কয়েক বছর পরে ফুল ফর্মে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি নতুন ছবি। পরিচালক রঞ্জন ঘোষের ‘মহিষাসুরমর্দিনী’ ও নবাগত পরিচালক সম্রাট শর্মার ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। দুটি সিনেমাতেই বিশেষ ভূমিকায় রয়েছেন ঋতু। শুক্রবার সন্ধ্যায় দুটো ছবিরই প্রিমিয়ার শো ফলে শহর যে ঋতুময় তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ কিশোর প্রেমের গল্প নিয়ে ছোটো পর্দায় ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, জলসার নতুন চমক

Shamim Ahamed Ads

দুটি ছবি ঘিরে কী প্রতিক্রিয়া ঋতুপর্ণার? এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী, দুটো আলাদা ছবি, ভাবনাতেও রয়েছে বিস্তর তফাৎ। একটি সিরিয়াস গোছের ছবি। অপর ছবিটি রোম্যান্টিক বাণিজ্যিক ঘরানায় তৈরি। কিন্তু ২ টি ছবির মধ্যে সুতোর মতো যোগাযোগ রক্ষা করছেন ঋতু। তাই ২টি ছবি নিয়েই সমান উৎসাহ রইয়েছে তাঁর।

এ শহর ঋতুময়! ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
এ শহর ঋতুময়! ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

ঋতুপর্ণা জানিয়েছেন, সময় ম্যানেজ করে দুটি ছবির প্রিমিয়ারেই এ দিন হাজির থাকবেন তিনি। তাঁর কথায়, ‘মহিষাসুরমর্দিনী’ কিছু দিন আগে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সবটাই কাকতালীয়।একেই বলে ভাগ্যের খেলা। উল্লেখ্য, ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’য় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অন্যতম নিবেদক ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেও।

এ শহর ঋতুময়! ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

mahishasur mordini

 

ভাল ছবির কদর করে বাংলার দর্শক, সব ধরনের সিনেমাকেই তারা আগ্রহের সঙ্গে গ্রহন করে এই বিশ্বাস রয়েছে অভিনেত্রী। ছবির মেরিট ছবিকে জায়গা করে দেয়, এমনটাই জানালেন ঋতুপর্ণা। ছবি নিয়ে তুমুল আগ্রহ রয়েছে তাঁরও। প্রিমিয়ারের শেষ মুহূর্তের প্রস্তুতির উত্তেজনা চোখে পরছে অভিনেত্রী ঋতুপর্ণার মধ্যেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত