নজরবন্দি ব্যুরোঃ এক সপ্তাহ হয়েছে তৃণমূলে যোগদান করেছেন অসমের প্রাক্তন মন্ত্রী রিপুন বোরা। সুস্মিতা নয়, রিপুন বোরার কাঁধেই অসম তৃণমূলের দায়িত্বভার তুলে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ ছেলেকে খুন করা হয়েছে, সিবিআই তদন্তের দাবীতে সরব মৃত ছাত্রের পরিবার


বাংলায় বিজেপিকে রুখে দেওয়ার পর জাতীয় রাজনীতির দিকে পা বাড়িয়েছে তৃণমূল। উত্তর-পূর্ব ভারতে সংগঠন বিস্তার তৃণমূলের প্রধান লক্ষ্য। বিশেষ দায়িত্বভার দেওয়া হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের ওপর। তাই অসমের দায়িত্ব রিপুন বোরার মতো বর্ষীয়ান নেতার ওপরেই তুলে দিতে চাইছে তৃণমূল।
এর আগে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। একইসঙ্গে সামলেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ। রবিবার সেই রিপুন বোরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। তবে অসমে তৃণমূলের সাংগঠনিক বিস্তার অসাধ্য সাধনের কাজ করতে পারবেন রিপুন বোরা। কারণ, হিমন্ত বিশ্বশর্মার মতো নেতার হাত ধরেই বিজেপির ঝড় বয়েছে। সেদিক থেকে কতটা সাংগঠনিক বিস্তার তৃণমূল করতে পারবে সেটাই দেখার।


সুস্মিতা নয়, অসমের তৃণমূল সভাপতি রিপুন বোরা

উল্লেখ্য, আগামী মাসের শুরুতেই মেঘালয় সফর করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছর মেঘালয় এবং ত্রিপুরার নির্বাচনে লড়াইয়ের পরিকল্পনা রয়েছে তৃণমূলের৷ সেই পরিকল্পনা বাস্তবায়িত করতেই রিপন বোরার মতো জনপ্রিয় নেতা হতে পারেন ভরসাযোগ্য সহকর্মী।







