নজরবন্দি ব্যুরোঃ বিশ্বভারতীতে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় তুমুল জলঘোলা শুরু হয়েছে। মৃত ছাত্রের নাম অসীম দাস, এবার সেই ঘটনায় বিস্ফোরক মন্তব্য মৃত ছাত্রের বাবার। তিনি জানিয়েছেন, আমার ছেলেকে খুন করা হয়েছে। একইসঙ্গে সিবিআই তদন্তের দাবীতেও সরব হয়েছেন তিনি।
আরও পড়ুনঃ Anubrata Mondal: সিবিআইয়ের সাঁড়াশি চাপ, ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রতকে তলব
মৃত ছাত্রের বাবার বক্তব্য, প্রকৃত তথ্য সামনে আসুক। যে হোস্টেলে অসীমের মৃত্যু হয়েছে, সেখানকার ওয়ার্ডেনকে গ্রেফতার করা হোক। পুলিশ পুলিশের কাজ করবে। একমাত্র সিবিআই তদন্তের মাধ্যমেই আসল তথ্য বেরিয়ে আসবে বলেই জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, নানুরের বনগ্রামের বাসিন্দা অসীম দাস । বিশ্বভারতী ছাত্রাবাসেই থেকেই পড়াশোনা করত সে । শনিবার সকালে বিশ্বভারতীর উত্তরশিক্ষা ছাত্রাবাস থেকে তার দেহ উদ্ধার হয় ৷ সহপাঠীদের কাছে খবর পেয়ে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসীমের দেহ ৷ সঙ্গে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । পরে দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷
ছেলেকে খুন করা হয়েছে, অভিযোগ পরিবারের

অভিযোগ, মৃত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলেননি উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী। বরং নিরাপত্তা চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হন উপাচার্য। এরপর উপাচার্যের বাড়ির সামনে শুরু হয় বিক্ষোভ। পরে পুলিশ এসে ভিড় সামাল দেয়।



