নজরবন্দি ব্যুরোঃ সিএবি থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গেলেন ঋদ্ধিমান সাহা। এই মরশুমে বাংলার হয়ে খেলেননি ঋদ্ধিমান। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে বাংলার ক্রিকেট মহলে। বিতর্কের মাঝে বাংলা ছাড়ার সিদ্ধান্ত নেন ঋদ্ধি। অভিষেক ডালমিয়ার কাছে NOC চান উইকেট কিপার ব্যাটার।
আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও ৫০ ওভারের ক্রিকেটের দল ঘোষণা ভারতের


সেই মত শনিবার ইডেনে গিয়ে NOC নিয়ে আসেন ঋদ্ধিমান। সিএবি থেকে বেরিয়ে ঋদ্ধিমান বলেন, ”আপাতত অন্য রাজ্যের হয়ে খেলব। পরে যদি সিএবি ডাকে তবে ফিরতে পারি।” তাঁর NOC নেবার সময় সেখানে ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এবং যুগ্ম-সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

শেষ মুহূর্তে বার বার অনুরোধ করার পরেও মন গলেনি ঋদ্ধির। জানিয়েছেন, ইতিমধ্যেই সব ‘ডিসাইড’ হয়ে গিয়েছে। তবে কোন রাজ্যের হয়ে খেলবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রাখলেন তিনি। ঋদ্ধি জানান,



“আমাকে আগে অনুরোধ করা হয়েছিল। আজকেও বার বার অনুরোধ করা হয়েছে। কিন্তু আগে থেকেই আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। তাই আজ এনওসি নিয়েই নিলাম। ভবিষ্যতে যদি আমাকে দরকার হয়, পরিস্থিতি ঠিকঠাক থাকে তা হলে সাহায্য করতেই পারি।”

নো অবজেকশন হাতে পেলেন, বাংলা ছাড়লেন ঋদ্ধিমান
বাংলাকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলার সঙ্গে কোনও দিনই তাঁর কোনও ইগো ছিল না। ব্যক্তির সঙ্গে মতান্তরের ফলেই যে তাঁর বাংলা ছাড়ার এই সিদ্ধান্ত, তাও স্পষ্ট করে দিয়েছেন ঋদ্ধি।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



