India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও ৫০ ওভারের ক্রিকেটের দল ঘোষণা ভারতের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট শুরু হচ্ছে শুক্রবার থেকে। এই টেস্ট শেষ হলেই শুরু হবে টি২০ সিরিজ। তিন ম্যাচের টি২০ সিরিজের পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজও খেলবে ভারতীয় দল। সেই সিরিজও হবে তিন ম্যাচের।

আরও পড়ুনঃ সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, জুলাই মাস থেকেই বাড়ছে ডিএ

টেস্টের পর সীমিত ওভারের সেই সিরিজের জন্য ভারতীয় দল বেছে নিলেন নির্বাচকরা। প্রথম টি-টোয়েন্টির টিমে যেমন বিরাট কোহলি নেই, জশপ্রীত বুমরাহ নেই। দু’জনকে রাখা হয়েছে শেষ দুটো টি-টোয়েন্টিতে। রাহুল ত্রিপাঠী আবার প্রথম টি-টোয়েন্টিতে রয়েছেন।

21

পরের দুটো ম্যাচে তিনি নেই। একইভাবে শেষ দুটো ম্যাচে টিমে রাখা হয়নি ঋতুরাজ গায়কোয়াড়কে। আয়ারল্যন্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করা দীপক হুডাকে তিনটে ম্যাচেই রাখা হয়েছে। দীনেশ কার্তিক তিনটে ম্যাচেই রয়েছেন। এবাত এক নজরে দেখে নিন সব ম্যচের আলাদা আলাদা টিম।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও ৫০ ওভারের ক্রিকেটের দল ঘোষণা ভারতের

প্রথম টি-টোয়েন্টির টিম: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আভেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।

23

দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টির টিম: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, জশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আভেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও ৫০ ওভারের ক্রিকেটের দল ঘোষণা ভারতের

৩টি ওডিআইয়ের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর