ফিরছে পবিত্র রিস্তা ২, সবাই থাকবে, থাকবেনা সুশান্ত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফিরছে পবিত্র রিস্তা ২, থাকছেন অঙ্কিতা, নেই শুধু সুশান্ত।২০০৯ সালে শুরু হয়েছিল ধারাবাহিক পবিত্র রিস্তা। বালাজি টেলিফিল্মস-এর এই ধারাবাহিকের হাত ধরেই কেরিয়ার শুরু করেছিলেন সুশান্ত সিং রাজপুত।এই সিরিয়ালের মধ্য দিয়েই সবার ড্রইংরুমে পৌঁছে গিয়েছিল মানব-অর্চনা জুটি।

আরও পড়ুনঃ মুক্তি পেল সুশান্তের জীবনী নিয়ে ছবির পোস্টার। সুশান্তের চরিত্রে কে অভিনয় করছেন জানেন?

এই ধারাবাহিকে সুশান্ত ও অঙ্কিতার কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মত।পবিত্র রিস্তার হাত ধরেই অঙ্কিতা লোখন্ডের সঙ্গে প্রথম আলাপ সুশান্তের। তারপর টানা ৬ বছরের প্রেম। তারপর অবশ্য বিচ্ছেদ হলেও মন থেকে কখনই দূরে সরে যাননি অঙ্কিতা-সুশান্ত।মুম্বাই মিরার কে প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি সূত্র জানিয়েছে, এই সিরিয়ালটি সুশান্ত নিজের থেকেও বেশী ভালবাসত। এই সিরিয়ালের মধ্যে দিয়েই তিনি প্রথম জনপ্রিয়তার শিখরে গিয়ে পৌছল।

একতা কাপুর এবং অঙ্কিতা দুজনেই মনে করছেন,এই সিরিয়ালটি সুশান্তকে সম্মান জানানোর জন্য উপযুক্ত হবে। অঙ্কিতা বালাজি কে যখন এই সিরিয়ালটির দ্বিতীয় সিজেন চালু করার প্রস্তাব দেন, সেই প্রস্তাব পছন্দ হয়েছিল একতা কাপুরের।জানা গেছে শীঘ্রই একতা কাপুর দ্বিতীয় সেশনের গল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লেখকদের সঙ্গে আলোচনায় বসবেন।

একতা কাপুর নিজেরই ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘শান্তিতে থেকো সুশি। আমরা যখনই আকাশের নক্ষত্রের দিকে তাকাবো তখনই তোমাকে সেখানে দেখতে পাবো’। তিনি আরও লিখেছেন, ‘সুশান্ত হল এমন এক উজ্জ্বলতম নক্ষত্র যিনি মৃত্যুর পরেও সকলের সামনে জ্বলজ্বল করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত