নজরবন্দি ব্যুরো: ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে আগামী ১ সেপ্টেম্বর বিরাট মিছিলের আয়োজন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে ইউনেস্কোর ভারত, মালদ্বীপ,ভূটান এবং শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিকর্তা এরিক ফাল্ট জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ১ সেপ্টেম্বরের মহামিছিলে সামিল হবেন ইউনেস্কোর দুই প্রতিনিধি। রাজ্যের মুখ্যসচিবকে একটি চিঠি দিয়েই এ কথা জানিয়েছেন এরিক ফাল্ট৷
আরও পড়ুন: জট কাটল মহম্মদ আলি পার্কের দুর্গা পুজোর, খুশি পুজো উদ্যোক্তারা


তিনি বলেছেন, “বাংলার দুর্গাপুজো এক মহোৎসব৷ ভারতে অনেক উৎসব থাকলেও দুর্গাপুজোর গুরুত্ব অনেক বেশি৷ সে কারনেই ইউনেস্কো এই অনন্য উৎসবের অংশীদার হয়েছে৷ আমি নিজে ওই উৎসবে অংশ নিতে কলকাতায় যাচ্ছি”৷ জানা গেছে, সেখানেই তাঁদের হাতে কৃতজ্ঞতা স্বরূপ বিশেষ উপহার তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

১ সেপ্টেম্বর বেলা ২টো থেকে মিছিল শুরু হবে। জোড়াসাঁকা ঠাকুরবাড়ি থেকে রানি রাসমণি অ্যাভিনিউ ধরে ধর্মতলা পর্যন্ত যাওয়ার কথা সেটির। তাতে সামিল হতেই পুজো উদ্যোক্তাদের আর্জি জানিয়েছেন মমতা। সঙ্গে আর্জি, একাদশ-দ্বাদশের পড়ুয়াদেরও যেন নিয়ে আসা হয় যাতে এই ঐতিহ্য তারাও পড়ে ধরে পারে। মোট ৪-৫ কিলোমিটার রাস্তা হাঁটবেন মিছিলে অংশগ্রহণকারীরা।
দিদির ডাকে সাড়া ইউনেস্কো কর্তাদের, পুজোর মহামিছিলে হাঁটবেন তাঁরাও



যে যেমন চান, তেমন ভাবে আসতে পারেন। রঙিন পোশাক-ছাতা নিয়ে মিছিল হতে পারে। তবে শর্ত একটাই, মিছিল যেন রঙিন হয়। শুধু মহানগর নয়, একই দিনে রাজ্যের বাকি জেলাগুলিতেও ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মিছিলের কথা বলেন মুখ্যমন্ত্রী।







