Muhammad Ali Park: জট কাটল মহম্মদ আলি পার্কের দুর্গা পুজোর, খুশি পুজো উদ্যোক্তারা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অবশেষে জট কাটল মহম্মদ আলি পার্কের দুর্গা পুজো। সোমবার পুজো কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে করেছিলেন কলকাতা পুরসভার জল সরবরাহ দপ্তরের ডিজি মৈনাক মুখোপাধ্যায়। আর আজ যৌথ পরিদর্শনের পর পুরসভার পক্ষ প্রস্তাব দেওয়া হয়, জলাধারের উপর তৈরি মণ্ডপ ভাঙতে হবে। তার বদলে পার্কের ফাঁকা জমিতে দুর্গাপুজোর প্যান্ডেল করা যাবে।

আরও পড়ুন: মুখ খুলছেন পার্থ চট্টোপাধ্যায়, নিরাপত্তার কারনে জেলে বসেই হাজিরা আদালতে।

আর এই প্রস্তাবে রাজিও হয়ে যান পুজো উদ্যোক্তারা। এবং, মণ্ডপের বাইরে থেকে প্রতিমা দর্শন করতে হবে এমনটাই জানায় পুরসভা। এবার মহম্মদ আলি পার্কের পুজোর ৫৪ বছর পূর্ণ হচ্ছে৷ আর এই পুজো কলকাতার অন্যতম বড় আকর্ষণ ৷

জট কাটল মহম্মদ আলি পার্কের দুর্গা পুজোর, খুশি পুজো উদ্যোক্তারা
জট কাটল মহম্মদ আলি পার্কের দুর্গা পুজোর, খুশি পুজো উদ্যোক্তারা

উল্লেখ্য, ২০১৯ সালে সেই জলাধার সংস্কারের জন্যে মহম্মদ আলি পার্কের পুজো মূল প্রাঙ্গণ থেকে সরে গিয়েছিল পাশের দমকল কেন্দ্রের বাড়িতে। তিন বছর বাদে আবার প্যান্ডেল বাঁধা শুরু হয়েছে পার্কের পুরনো জায়গায়। আর তারপর শুরু হয় বাঁধা। পুরসভার সূত্রে খবর, যে অংশে মণ্ডপ তৈরির কাজ শুরু করা হয়েছে, তার নীচে রয়েছে সেমি আন্ডারগ্রাউন্ড জলাধার। এর উপরে মণ্ডপ তৈরি হলে পুজোর সময় সাধারণ মানুষের ভিড়ের চাপে যেকোন‌ও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

জট কাটল মহম্মদ আলি পার্কের দুর্গা পুজোর, খুশি পুজো উদ্যোক্তারা

জট কাটল মহম্মদ আলি পার্কের দুর্গা পুজোর, খুশি পুজো উদ্যোক্তারা

গত ৭ই জুলাই খুঁটিপুজো হয় মহম্মদ আলি পার্কে৷ তারপর থেকেই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়৷ কিন্তু আপাতত জটিলতার জেরে দুর্গা পুজোর প্রস্তুতি বন্ধ থাকলেও এবার জট কাটতেই এবার শুরু হবে প্রস্তুতি এমনটায় জানাল পুজো কমিটির উদ্যোক্তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত