Republic day: মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রা, ১৫ হাজার ফুট উচ্চতায় উড়ল জাতীয় পতাকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। উৎসবের আবহে সারা দেশের সাথে জাতীয় পতাকা উড়ল লাদাখেও। লাদাখে এখন মাইনাস ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা, চারদিকে যতদূর চোখ যায়, শুধু বরফ আর বরফ। সেই বরফ ঢাকা লাদাখে সীমান্ত রক্ষাকারী ইন্দো-তিব্বত পুলিশ কর্মীরা (ITBP) ১৫ হাজার ফুট উচ্চতায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করলেন আজ।

আরও পড়ুনঃ বিশ্বের তাবড় কোম্পানিগুলির মাথায় রয়েছেন ভারতীয়রা, চেনেন কি এদের?

মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রাকে তুড়ি মেরে উড়িয়ে জাতীয় পতাকা তুলে সাধারণতন্ত্র দিবস উদযাপন করল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। একদিকে রাজধানীর রাজপথে যখন সেনাবাহিনী কুচকাওয়াজ করছে, হেলিকপ্টার আর যুদ্ধবিমান কসরত দেখাচ্ছে, প্রদর্শন হচ্ছে ভারতের বিভিন্ন সেনার শক্তিবল আর আনন্দ নিচ্ছেন কোটি কোটি ভারতীয়, ঠিক তখন প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে জাতীয় পতাকা তুললেন ইন্দো–তিব্বত সীমান্ত বাহিনী, বিএসফ সহ আধাসেনা।

মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রা, ১৫ হাজার ফুট উচ্চতায় উড়ল জাতীয় পতাকা।

মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রা, ১৫ হাজার ফুট উচ্চতায় উড়ল জাতীয় পতাকা।

উত্তরাখণ্ডেও প্রজাতন্ত্র দিবসের উদযাপনের ছবি চমকে দিয়েছে দেশবাসীকে। লাদাখে ইন্দো-তিব্বত সীমান্তরক্ষী (ITBP) জওয়ানরা উত্তরাখণ্ডে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে উপেক্ষা করে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় উৎসব পালন করেছেন প্রজাতন্ত্র দিবসের। হিমাচল প্রদেশেও প্রজাতন্ত্র দিবসের উদযাপনের ইন্দো-তিব্বত সীমান্তরক্ষী (ITBP) জওয়ানরা ১৬,০০০ ফুট উচ্চতায় দেশের পতাকা উত্তোলন করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত