Sudip Banerjee to President: সংসদীয় গণতন্ত্রের স্বার্থে রাজ্যপালকে সরান, রাষ্ট্রপতির কাছে আর্জি সুদীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরেই রাজ্য বান্ম রাজ্যপালের সংঘাত বেড়েই গিয়েছিল। রাজ্যপালকে অপসারণের দাবীতে সংসদে প্রস্তাব আনার কথাও জানিয়েছিল শাসক দল তৃণমূল। এবার বাজেট অধিবেশনের শুরু থেকেই সেই দিকে জোর দিল তৃণমূল। সোমবার বাজেট অধিবেশনের শুরুর দিনে দুই কক্ষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর সৌজন্য বিনিময় পর্বে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলেই রাজ্যপালের অপসারণের দাবি তোলেন তিনি।

আরও পড়ুনঃ মাঠে করানো যাবে না ক্লাস, প্রতিবাদে সরব স্কুলের অভিভাবকেরা

তৃণমূলের লোকসভার দলনেতার কথায়, সংসদীয় গণতন্ত্রের স্বার্থে রাজ্যপালকে সরান। সূত্রের খবর, সেন্ট্রাল হলে এই বক্তব্য রাখার সময় রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। তৃণমূলের তরফে বলা হচ্ছে তাঁরা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। দেখবেন আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া হয়।

গত কয়েক দিন ধরে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কার্যকলাপে বেজায় অখুশি তৃণমূল নেতৃত্ব। রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত বাড়িয়েছে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁর বক্তব্য। শুধুমাত্র তাই-ই গান্ধী মৃত্যু দিবসেও সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা ইস্যিতে সরব হন তিনি।

সংসদীয় গণতন্ত্রের স্বার্থে রাজ্যপালকে সরান, আর্জি তৃণমূলের 

সংসদীয় গণতন্ত্রের স্বার্থে রাজ্যপালকে সরান, আর্জি তৃণমূলের 
সংসদীয় গণতন্ত্রের স্বার্থে রাজ্যপালকে সরান, আর্জি তৃণমূলের 

রাজ্যপালের এই ভুমিকা নিয়ে কেন্দ্রের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অভিযোগ, বিজেপির মুখপাত্র হিসাবে কাজ করছেন তিনি। এবার রাষ্ট্রপতির কাছে সেই অভিযোগ জানিয়ে সংঘাত আরও একধাপ বাড়ালো তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন