‘রেমডিসিভির’ করোনা চিকিৎসার উপযোগী ওষুধ নয়, বলল WHO

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘রেমডিসিভির’ করোনা চিকিৎসার উপযোগী ওষুধ নয়, করোনা ভাইরাসের ফলে স্তব্ধ মানব জীবন। প্রতিনিয়ত সংক্রমনের সংখ্যা বাড়ছে। ভ্যাকসিন এখনো আসেনি সাধারণ মানুষের কাছে।সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা চিকিৎসার একটি ওষুধ বাতিল করে দিল। ওষধটির নাম হল রেমডিসিভির (Remdesivir)।

আরও পড়ুনঃ উৎসবের মরশুমে দেশের কোভিড হাল, দেখুন এক নজরে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO)’র দাবি, এই অ্যান্টিভাইরাল ড্রাগটি ব্যবহার করলে আসলে কোনও উপকারই হচ্ছে না করোনা রোগীর। ওষুধটির ব্যবহারের ফলে মৃত্যুহার কমছে না।বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্তা সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, WHO আয়োজিত এক ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে যে, রেমডিসিভির নামক ওষুধটি করোনা রোগীর কোনও উপকারে লাগে না।

লাগলেও তা নেহাত সামান্য। এতে রোগীর হাসপাতালে থাকার সময়কালও কমে না, আবার মৃত্যুহারও কমে না। WHO অবশ্য এই ট্রায়ালের ফলাফল এখনও প্রকাশ করেনি।এই বছরে, বিশ্বের ৩০টিরও বেশি দেশের ১১ হাজার ২৬৬ জন রোগীর উপর সমীক্ষা চালানোর পর এই সিদ্ধান্তে পৌঁছেছে WHO। যদিও এর আগে মার্কিন গবেষকরা দাবি করেছিলেন, অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডেসিভির (Remdesivir) মানব শরীরে নোভেল করোনা ভাইরাসের বংশবৃদ্ধি রুখতে সাহায্য করছে।

‘রেমডিসিভির’ করোনা চিকিৎসার উপযোগী ওষুধ নয়, চিকিৎসকদের একাংশের দাবি ছিল, এই ওষুধ রোগীর ফুসফুসে সংক্রমণ রুখতে সাহায্য করে। ফলে, করোনা রোগীদের মৃত্যুর হার কমে। এই মুহূর্তে কার্যত গোটা বিশ্বেই চিকিৎসকরা এই অ্যান্টিভাইরাল ড্রাগটি করোনা চিকিৎসার জন্য ব্যবহার করেন। কিন্তু WHO’র সমীক্ষা বলছে এই ওষুধে আদতে রোগীর কোনও উপকার হচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর