গত সপ্তাহে স্বস্তির বৃষ্টির পর এই সপ্তাহ থেকে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। সোমবার মোটের ওপর শুষ্কই ছিল দক্ষিণবঙ্গ। এর মাঝেই ঘূর্ণিঝড় নিয়ে এল এক বিরাট আপডেট। মে মাসের শেষেই পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ উপকূলে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা দিতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: ফের শাস্ত্রীই কী ভারতীয় দলের কোচ হচ্ছেন? অশ্বিনকে যা বললেন রবি



রেমাল নিয়ে মিলেছে এমনই একটি আপডেট। আবহাওয়া দপ্তরের আপডেট বলছে, চলতি মাসে বঙ্গোপসাগরে অন্তত দুটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। যা মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্তটি।



এর পর উত্তর দিকে এগোবে সেটি। ধীরে ধীরে শক্তি বাড়াবে। ২৪ মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। ২৫ মে সন্ধের পর সেটি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের ভূভাগে প্রবেশ করতে পারে। তবে সেই ঝড়ের গতিবেগ কতটা থাকবে, বা কতটা ক্ষয়ক্ষতি হবে, তা এখনও স্পষ্ট নয়।
সাবধান, ধেয়ে আসছে রেমাল, রইল ঘূর্ণিঝড়ের আপডেট

তবে আগামী ২০ মে থেকে এই ঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ মে সুন্দরবনে ছোবল মেরেছিল আয়লা। এর পর ২০২০ তে বাংলা দেখেছে আমফান। আর এবার অপেক্ষা রেমালা জন্য।







