সুখবর! পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগে নিয়োগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিল বর্তমান সরকার । অনেকেই কাজ হারিয়েছে লকডাউনের ফলে । এবং এই পরিস্থিতিতে অনেকেই ভিন্ন পেশা নিয়েছেন। সবমিলিয়ে বর্তমানে চাকরি পরিস্থিতি খুবই খারাপ।

আরও পড়ুনঃ ফের কমল চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। করোনার দাপট কমছে বাংলায়।

- Advertisement -

পশ্চিমবঙ্গ সরকারের ২১ এর ভোটের আগে বড় চমক বলা যেতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগে প্রোজেক্ট ম্যানেজার, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এবং সফটওয়ার ডেভেলপার নিয়োগ হবে।

প্রাথমিক ভাবে ১ বছরের জন্য শর্তসাপেক্ষে হবে এই নিয়োগ। আবেদনের শেষ দিন ২ নভেম্বর।প্রোজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে IT বা কম্পিউটার সায়েন্সে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। অথবা ৬০ শতাংশ নম্বর এর সাথে থাকতে হবে MCA ডিগ্রি৷

এছাড়াও ইনফরমেশন টেকনলজি ইনফ্রাস্টাকচার লাইব্রেরি বা প্রোজেক্ট ম্যানেজার প্রোগ্রাম-এর সার্টিফিকেট থাকতে হবে৷পাঁচ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।এই ক্ষেত্রে কমপক্ষে ২০ জনের দল ও ১০ কোটি টাকার প্রোজেক্ট সামলানোর অভিজ্ঞতাও থাকতে হবে। বেতন দেড় লক্ষ টাকা।

সিনিয়র সফ্টওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রজেক্ট ম্যানেজমেন্টের মতই । পাশাপাশি সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং ইমপ্লিমেন্টেশন সাপোটের প্রমাণিত ট্রাক রেকর্ড থাকতে হবে। বেতন দেওয়া হবে বত্রিশ হাজার টাকা ।

- Advertisement -

ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর শিক্ষাগত যোগ্যতা কারিগরি অভিজ্ঞতা ও বেতন কাঠামো সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের  মতোই।তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি আবেদন করুন ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর