ফের কমল চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। করোনার দাপট কমছে বাংলায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের কমল চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। করোনার দাপট কমছে বাংলায়। দুর্গাপুজো আবহে করোনা ভাইরাসের দাপট ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সেই আশঙ্কা সত্যি হয়নি। সংক্রমনের সামান্য গতিবৃদ্ধি হলেও তা মোটেও লাগামহীন নয়। বরং পুজো কাটার পর কমতে শুরু করেছে সংক্রমনের হার। ফের ২৪ ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যা কে ছাপিয়ে গেছে সুস্থতার সংখ্যা।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোয় লক্ষীলাভ! মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে সস্তা হল সোনা।

- Advertisement -

করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বেড়েছে সংক্রমণের গতি। কলকাতা আর হাওড়া তে সংক্রমনের গতিতে কিছুটা লাগাম পড়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় সংক্রমণ বেড়েছে একই ভাবে। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ৯৭৯ জন।

ফের কমল চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। করোনার দাপট কমছে বাংলায়। আজকের ৩ হাজার ৯৭৯ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৯ হাজার ৬৭১ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৩৬ হাজার ৯৯৯ জন। যা গতকালের থেকে ৯৫ জন কমেছে। একদিকে সংক্রমণের গতি কিছুটা কমলেও অন্যদিকে দীর্ঘ্যতর হচ্ছে মৃত্যুমিছিল।

প্রতিদিন গড়ে ষাট জন মানুষ মারা যাচ্ছেন রাজ্যে। সবথেকে বেশি মৃত্যু হচ্ছে যারা কোমর্বিডিটিতে ভুগছেন তাঁদের। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৮৪ জনের। মৃত ৬ হাজার ৭৮৪ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫৯ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ১৫ জন।

আজকের ৪ হাজার ১৫ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ২৫ হাজার ৮৮৮ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৩ হাজার ৭৭৪ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লক্ষ ১২ হাজার ২৭০ টি।রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৫০ হাজার ১৩৬ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.১৯ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৮.১৬ শতাংশ। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর