“স্বল্প পোশাকের” ছবিতে রিয়্যাক্ট। একাধিক চর্চার কেন্দ্রে পোপ ফ্রান্সিসকাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “স্বল্প পোশাকের” ছবিতে রিয়্যাক্ট। আর এবিষয়ে আরও একবার চর্চায় উঠে এলেন পোপ ফ্রান্সিসকাস। এ বিষয়ে প্রথম চর্চায় এসেছিলেন নাতালিয়ার ছবিতে লাইক দিয়ে, তারপর হটাৎ আবার মারগট! ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডেলে কালো সাঁতারু পোশাক পরে নিজের ছবি পোস্ট করেন মডেল মারগট ফক্স। আর সেই ছবিতে লাইক দিয়ে ফের একবার চর্চায় উঠে এসেছেন ক্যাথোলিক চার্চ প্রধান ফ্রান্সিসকাস।

আরও পড়ুনঃ অবশেষে সিদ্ধান্তে শীলমোহর, ২০২২ আইপিএল হতে চলেছে ১০ দলের

ইতিমধ্যেই তার স্ক্রিনশট ভাইরাল গিয়ের ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। প্রথম বার ব্রাজিলের মডেল এবং এবারও তাই। পরপর দুবার “স্বল্প পোশাক” পরিহিত মডেল দের ছবিতে পোপের রিয়েক্ট দেখে স্তম্ভিত নেট দুনিয়া।চর্চা হচ্ছে নানা দিক থেকে। এদিকে ফক্স নিজের ছবিতে ক্যাথোলিক এর পোপের লাইক দেখে তার স্ক্রিনশট নিয়ে উচ্ছ্বসিত ভাবে টুইট করেছেন “পোপ আমার ছবি পছন্দ করেছেন মানে আমি স্বর্গে যাচ্ছি।”

এদিকে ক্যাথোলিক পোপ বিশ্বের দরবারে একজন সম্মানীয় ব্যাক্তিত্ব। তাঁর প্রতিটি কাজের ওপর চর্চা চলে। আন্তর্জাতিক সূত্রের খবর পোপ নিজে কখনোই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালান না। একটি দল আছে তারজন্য। কিন্তু পর পর দুবার স্বল্প পোশাক পরিহিত মডেল দের ছবিতে তাঁর অ্যাকাউন্ট থেকে লাইক পড়া কে এতটা সহজ ভাবে নিচ্ছে না কেউই। এখানে মূল বিষয় হয়ে উঠেছে “স্বল্প পোশাক পিরহিত” মডেল দের ছবিতে রিয়্যাক্ট। প্রসঙ্গ সূত্রে অনেকে আবার বিগত দিনে সন্ন্যাসিনী দের ওপর অত্যাচার বিষয় তুলে আনছেন।

“স্বল্প পোশাকের” ছবিতে রিয়্যাক্ট। পোপ নিজেও এর সত্যতা স্বীকার করে নিয়ে বলেছিলেন ক্রমাগত এই সমস্যার সমাধান এবং নিয়ন্ত্রণের পথ খুজছেন তাঁরা। দীর্ঘদিন ধরে শিশু নারীদের যৌন হেনস্থার অভিযোগে উঠেছে খোদ ধর্মগুরুদের বিরুদ্ধেই। নিজেদের এবং চার্চের সম্মান রক্ষার জন্যই বারবার চুপ থেকেছেন তাঁরা এমনটাই জানিয়েছিলেন ক্যাথোলিক চার্চের সন্ন্যাসিনী দের আন্তর্জাতিক সংগঠন। পোপ ফ্রান্সিসকাস এর হাত ধরেই মুখ খোলার সাহস পাচ্ছেন তাঁর। কিন্তু সেখানে বারবার পোপের অ্যাকাউন্ট থেকেই এরম আচরণ আবার ভাবাচ্ছে অনেক মহলকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত