নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা, শুধু দক্ষিণের বললে ভুল হবে ভারতের সকলের মনের কোনে এখন জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। অল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা: দ্য রাইজ়’ মুভি তে তাঁর অনবদ্য অভিনয় সারা ভারতবাসীর মনে সাড়া ফেলে দিয়েছিল। নেট পাড়ায় তাঁর নাম বেশ চর্চিত, সম্প্রতি তাঁর হাতের ট্যাটু নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে


রশ্মিকা নাকি তাঁর হাতে তাঁর প্রেমিকের নামে ট্যাটু করেছেন এমনই গুঞ্জন রটেছে নেট পাড়ায়। সামাজিক মাধ্যমে যথেষ্ট একটিভ অভিনেত্রী তাঁর ফলোয়ারের সংখ্যাও বিশাল। মাঝেমধ্যেই নানান ধরনের ছবি তিনি দর্শকদের সাথে ভাগ করে নেন। সম্প্রতি তাঁর সাজের পাশাপাশি তাঁর হাতের একটি ট্যাটু নিয়েও জল্পনা তুঙ্গে উঠেছে। অনেকে বলছেন তাঁর হাতে তিনি তাঁর প্রেমিকের নাম খোদাই করেছেন।

তাঁর ট্যাটুতে ইংরেজি হরফে লেখা ‘ইরিপ্লেসেবল’, যার সঠিক অর্থ তাঁর অনুরাগীদের অনেকেই জানত না। কিন্তু এবার সেই কৌতূহল মেটায় অভিনেত্রী লাইভে এসে। তিনি বলেন তাঁর হাতের কবজিতে করা ট্যাটু ‘ইরিপ্লেসেবল’ এর অর্থ ‘অপরিবর্তনীয়’। অভিনেত্রী আরও বলেন ‘‘আমি আপনি সকলে অপরিবর্তনীয়। সকলেই অনন্যা। আমার জীবনে কেউ আমার জায়গা নিতে পারবে না, আপনাদের জীবনেও নয়।’’


হাতের কবজিতে প্রেমিকের নামে ট্যাটু! তাঁর ট্যাটুতে ইংরেজি হরফে লেখা ইরিপ্লেসেবল

ডিয়ার কমরেড, পুষ্পা: দ্য রাইজ় এর মতো বক্সঅফিসের বহু সাফল্যমণ্ডিত ছবি তাঁর ঝুলিতে রয়েছে। সম্প্রতি রণবীর কপূরের বিপরীতে ‘অ্যানিম্যাল’ ছবির শুটিং নিয়ে ব্য্যাস্ত অভিনেত্রী। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে সেই ছবি।








