Norway: মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে নিয়ে ঘোরতর আপত্তি নরওয়ের রাষ্ট্রদূতের, তাঁর দাবি এটি বানানো গল্প

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহ দুয়েক আগেই মুক্তি পেয়েছে মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে সিনেমাটি। এই সিনেমাটি পাঠান সিনেমাকেও টক্কর দিয়েছিল বক্স অফিসে। সিনেমাটিতে নরওয়ে সরকারের বিরুপ দৃশ্য দেখানো হয়েছে, যা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে নরওয়ের রাষ্ট্রদূত হ্যান্স জেকব ফ্রাইডেনলন্ড।

আরও পড়ুনঃ ডিভোর্সের পরে ও আন্তাভা, আইটেম গানে নেচে কি পরিস্থিতির স্বীকার হয়েছিলো সামান্থা?

 ছবিটি ১৭ তারিখ সিনেমা হলে মুক্তি পেয়েছে, ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি সেখানে দুই সন্তানের মা দেবিকা চট্টোপাধ্যায় কিভাবে তাঁর সন্তানদের নরওয়ের বিরুদ্ধে লড়ে স্বামীর কাছে প্রতারিত হয়ে ভারত সরকারের সাহায্যে নিজের সন্তানকে দুবছর পর ফিরে পেয়েছে তাই বর্ণিত রয়েছে।

Mrs Chatterjee Vs Norway trailer: Rani Mukerji fights a nation for her children | Bollywood - Hindustan Times

ছবিটিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন রানি মুখার্জি এবং বাবার চরিত্রে অনির্বাণ। রানির মায়ের চরিত্রে তুখড় অভিনয় যে দর্শকদের মনে সাড়া ফেলে দিয়েছে তা বলা বাহুল্য। অন্য দিকে অনির্বাণের টক্সিক আচরণ, এবং সুবিধাবাদী মনভাব সিনেমাটিকে একটা অন্য মাত্রা দান করেছে। এই সিনেমাটিকেই বানানো গল্প বলে দাবি নরওয়ের রাষ্ট্রদূতের তাঁর দাবি সিনেমাটিতে নরওয়ে সম্পর্কে ভুল তথ্য দেওয়া হচ্ছে, সবটাই নাকি সাজানো। এবার তা নিয়ে দেবিকা আগেই প্রতিবাদ জানিয়েছিল।

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে নিয়ে ঘোরতর আপত্তি নরওয়ের রাষ্ট্রদূতের, এবার তা নিয়ে মুখ খুললেন পর্দার দেবিকা

Inscript - মায়ের থেকে সন্তানকে কেড়ে নেয় রাষ্ট্র! মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের আসল ঘটনা কী?

এবার তা নিয়ে মুখ খুললেন পর্দার দেবিকা অত্থাত রানি। তিনি বলেন এটা সম্পূর্ণ সত্য ঘটনা ছবিটিকে যেভাবে দেখছে নরওয়ের রাষ্ট্রদূত তাঁর থেকে সম্পূর্ণ অন্য উদ্দেশ্য নিয়ে ছবিটি বানানো হয়েছে। তিনি জানার যে এখানে কোন দেশের ব্যাবস্থার অপমান করা হয়নি বা তাঁকে ভুল বলা হয়নি বরং যারা ক্ষমতার অপব্যাবহার করেছে সেটা তুলে ধরা হয়েছে। বলাবাহুল্য যে সিনেমাটি ভারতের পাশাপাশি নরওয়েতেও ভালো সাড়া ফেলেছে, আর এটাই ছবির সাফল্যের প্রমাণ। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন